৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. যে কাল শেষ হয়নি, এখনো চলছে, সে কাল বোঝানোর জন্য কোন কাল ব্যবহূত হয়?ক. ঘটমান অতীত খ. ঘটমান বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. নিত্যবৃত্ত বর্তমান২. কী ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয়?ক. পুরুষ ভেদে খ. বচন ভেদে গ. লিঙ্গ ভেদে ঘ. পদ ভেদে৩. বক্তার প্রত্যক্ষ উক্তি বলতে কোন পদ ব্যবহূত হয়?ক. ঘটমান অতীত খ. ঘটমান বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. নিত্যবৃত্ত বর্তমান৪. ক্রিয়া পূর্বে শেষ হলেও তার কাল এখনো বর্তমান থাকলে কোন কাল হয়?ক. ঘটমান বর্তমান খ. ঘটমান অতীত গ. পুরাঘটিত বর্তমান ঘ. নিত্যবৃত্ত বর্তমান৫. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’—কোন কাল?ক. ঘটমান বর্তমান খ. ঘটমান অতীত গ. পুরাঘটিত বর্তমান ঘ. নিত্যবৃত্ত বর্তমান৬. প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে অতীত কালের স্থানে কোন কাল হয়?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. সাধারণ অতীত৭. ‘এতক্ষণে জানিলাম কুসুমে কীট আছে।’—কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. সাধারণ অতীত৮. ‘তোমার যা খুশি করো, আমি বিদায় হলাম।’ —কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. সাধারণ অতীত৯. ‘স্বাভাবিক বা অভ্যস্থতা’ বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে কী বলে?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. সাধারণ অতীত১০. স্থায়ী সত্য প্রকাশে, ঐতিহাসিক বর্তমান, কাব্যের ভণিতায় অনিশ্চয়তা প্রকাশে কোন কাল হয়?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. সাধারণ অতীত১১. ‘বিপদ যখন আসে, তখন এমনি করেই আসে।’—কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. সাধারণ অতীত১২. কোনটি সাধারণ অতীত কালের উদাহরণ?ক. এখন তবে আসি খ. প্রদীপ নিভে গেল গ. সবার ওপরে মানুষ সত্য ঘ. আমি রোজ বেড়াতে যাই১৩. ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি?ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি১৪. ‘তোমরা হয়তো বিশ্বনবী পড়ে থাকবে।’—কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. সাধারণ ভবিষ্যৎ ঘ. সাধারণ অতীত১৫. ‘বৃষ্টি শেষ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে ছিলাম।’—কোন কালক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত অতীত ঘ. সাধারণ অতীত১৬. ‘সেবার তাকে সুস্থই দেখেছিলাম।’ —কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত অতীত ঘ. সাধারণ অতীত১৭. ‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়েছিল।’—কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ১। গ ২। ক ৩। খ ৪। গ ৫। গ ৬। ক ৭। ঘ ৮। ঘ ৯। খ ১০। খ ১১। খ ১২। খ ১৩। ক ১৪। গ ১৫। গ ১৬। গ ১৭। গ।