৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১৮. ‘আক্ষেপ’ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহূত হয়?ক. অতীত কাল খ. ভবিষ্যৎ কাল গ. বর্তমান কাল ঘ. সাধারণ অতীত কাল১৯. ‘সাতাশ যদি হতো একশত সাতাশ।’— কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত অতীত গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত২০. ‘তিনি গতকাল হাটে যাননি।’—কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত অতীত গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত২১. ‘প্রদীপ নিভে গেল।’—কোন কাল?ক. অতীত কাল খ. ভবিষ্যৎ কাল গ. বর্তমান কাল ঘ. সাধারণ অতীত কাল২২. ‘আজ যদি সুমন আসত, কেমন মজা হতো।’ —কোন কাল?ক. অতীত কাল খ. ভবিষ্যৎ কাল গ. বর্তমান কাল ঘ. নিত্যবৃত্ত অতীত কাল২৩. ‘বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন।’—কোন কাল?ক. ঘটমান অতীত কাল খ. ভবিষ্যৎ কাল গ. বর্তমান কাল ঘ. নিত্যবৃত্ত অতীত কাল২৪. ‘আমি সমিতিতে সেদিন পাঁচ টাকা নগদ দিয়েছিলাম।’ — কোন কাল?ক. ঘটমান অতীত কাল খ. ভবিষ্যৎ কাল গ. বর্তমান কাল ঘ. পুরাঘটিত অতীত২৫. ‘শিগগিরই বৃষ্টি আসবে।’—কোন কাল?ক. ঘটমান অতীত কাল খ. সাধারণ ভবিষ্যৎ কাল গ. বর্তমান কাল ঘ. পুরাঘটিত অতীত কাল২৬. ‘চিন্তা কোরো না, কালই আসছি।’—কোন কাল?ক. ঘটমান বর্তমান কাল খ. সাধারণ ভবিষ্যৎ কাল গ. বর্তমান কাল ঘ. পুরাঘটিত অতীত কাল২৭. কোন বাক্যটি ঘটমান বর্তমান ক্রিয়া দ্বারা গঠিত?ক. এ কথা জানিতে তুমি খ. দেখে এলাম তারে গ. কে যেন আসছে ঘ. আবার আসিব ফিরে২৮. ‘৩০ লাখ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’ বাক্যটি কোন কালের?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. সাধারণ অতীত২৯. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?ক. বেলা যে পড়ে এল খ. আকাশে চাঁদ ছিল গ. আমরা রোজ ফুল কুড়াতাম ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়৩০. দুটি অতীত কালের ক্রিয়ার বর্ণনার সংগতি রক্ষার জন্য শেষেরটিতে কোন কাল ব্যবহূত হয়?ক. সাধারণ অতীত কাল খ. পুরাঘটিত অতীত কাল গ. ঘটমান বর্তমান কাল ঘ. পুরাঘটিত বর্তমান কাল৩১. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়।’—উদাহরণটি কোন বর্তমান কালের?ক. সাধারণ খ. ঘটমান গ. নিত্যবৃত্ত ঘ. পুরাঘটিত৩২. কোন বাক্যে স্থায়ী সত্য প্রকাশ পেয়েছে?ক. আমি রোজ সকালে বেড়াই খ. চার আর তিনে সাত হয় গ. সকলেই যেন সভায় হাজির থাকে ঘ. এখন তবে আসি৩৩. ‘হাসান বই পড়ছে।’—কোন বর্তমান কালের উদাহরণ?ক. নিত্যবৃত্ত খ. সাধারণ গ. ঘটমান ঘ. পুরাঘটিত৩৪. কোনটি পুরাঘটিত অতীতের উদাহরণ?ক. আমি বললাম খ. আমি বলতাম গ. আমি বলছিলাম ঘ. আমি বলেছিলাম৩৫. ‘শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম।’—উক্ত বাক্যটি কোন অতীত কাল?ক. সাধারণ অতীত খ. পুরাঘটিত অতীত গ. ঘটমান অতীত ঘ. সাধারণ বর্তমান৩৬. কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?ক. অতীত কালে খ. ভবিষ্যৎ কালে গ. বর্তমান কালে ঘ. বর্তমান ও ভবিষ্যৎ কালে৩৭. ‘গল্পটি আমি মায়ের কাছে শুনেছি।’—বাক্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?ক. পুরাঘটিত অতীত খ. সাধারণ অতীত গ. নিত্যবৃত্ত অতীত ঘ. ঘটমান অতীত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ১৮। ঘ ১৯। খ ২০। ক ২১। ঘ ২২। ঘ ২৩। ক ২৪। ঘ ২৫। খ ২৬। ক ২৭। গ ২৮। খ ২৯। গ ৩০। খ ৩১। গ ৩২। খ ৩৩। গ ৩৪। ঘ ৩৫। ক ৩৬। খ ৩৭। খ।