৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।৩৮. ‘সাতাশ হয় যদি এক শ সাতাশ।’—এখানে কী বোঝাতে নিত্যবৃত্ত অতীত ব্যবহূত হয়েছে?ক. কামনা খ. সম্ভাবনা গ. ইচ্ছা ঘ. অসম্ভব কল্পনা৩৯. ‘নেই’ ‘নাই’ ‘নি’ শব্দযোগে অতীত কালের ক্রিয়ায় কোন কাল হয়?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান৪০. ‘যদি’ ‘যখন’ ‘যেন’ শব্দযোগে অতীত কাল ও ভবিষ্যৎ কাল স্থাপনের জন্য কোন কাল হয়?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান৪১. যে ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনো বর্তমান আছে।—তাকে কোন কাল বলে?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান৪২. বক্তার প্রত্যক্ষ উক্তিতে কোন কাল ব্যবহূত হয়?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান৪৩. ‘দিকে দিকে আগুন জ্বলছে।’—কোন কালের উদাহরণ?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান৪৪. ‘এতক্ষণ আমি অঙ্ক করেছি।’—কোন কালের উদাহরণ?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান৪৫. ‘নীরা গান গাইছে।’—কোন কালের উদাহরণ?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান৪৬. ‘সকলেই যেন সভায় হাজির থাকে।’—কোন কালের উদাহরণ?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান৪৭. যে ক্রিয়া পূর্বেই শেষ হয়ে গেছে এবং যার পরে আরও কিছু ঘটে গেছে।—এমন হলে কোন কাল হয়?ক. সাধারণ অতীত খ. নিত্যবৃত্ত অতীত গ. পুরাঘটিত অতীত ঘ. সাধারণ ভবিষ্যৎ৪৮. অতীত কালে সংঘটিত ক্রিয়ার পরম্পরা বোঝালে কোন কাল হয়?ক. সাধারণ অতীত খ. নিত্যবৃত্ত অতীত গ. পুরাঘটিত অতীত ঘ. সাধারণ ভবিষ্যৎ৪৯. অতীত কালের ঘটনায় ক্রিয়াপদে সন্দেহের ভাব থাকলে কোন কাল হয়?ক. সাধারণ অতীত খ. নিত্যবৃত্ত অতীত গ. পুরাঘটিত অতীত ঘ. সাধারণ ভবিষ্যৎ৫০. ‘পানিপথের তৃতীয় যুদ্ধে এক লাখ মারাঠা সেনা মারা গিয়েছিল।’—কোন কাল?ক. সাধারণ বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. পুরাঘটিত অতীত ঘ. সাধারণ অতীত।কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগের সঠিক উত্তর: ৩৮। ঘ ৩৯। ক ৪০। ক ৪১। ঘ ৪২। গ ৪৩। গ ৪৪। ঘ ৪৫। গ ৪৬। ক ৪৭। গ ৪৮। গ ৪৯। ঘ ৫০। গ।