৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্যের শ্রেণী বিভাগপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১। ‘তোমাকে আজই যেতে হবে’ এটা কী ধরনের বাক্য?(ক) বিস্ময় সূচক (খ) আদেশ সূচক (গ) প্রার্থনা সূচক (ঘ) বিবৃতিমূলক ২। ‘এখানে বস’ এটা কী ধরনের বাক্য?(ক) বিস্ময় সূচক (খ) অনুরোধজ্ঞাপক (গ) প্রশ্নমূলক (ঘ) বিবৃতিমূলক৩। বাগভঙ্গি কী?(ক) শব্দভঙ্গি (খ) নানা ভঙ্গিতে উচ্চারণ (গ) বাকভঙ্গি (ঘ) মুখভঙ্গি ৪। কোনটি বিস্ময়সূচক বাক্য?(ক) কী করবে (খ) সকলের মঙ্গল হোক (গ) দোষী হও (ঘ) কী সুন্দর ফুল৫। হিঃ হিঃ, তার সঙ্গে পারলে না—এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) লজ্জা (খ) ধিক্কার (গ) ঘৃণা (ঘ) বিরক্তি ৬। আমি তোমাকে স্নেহ করি—এটা কী ধরনের বাক্য?(ক) বিস্ময় সূচক (খ) আদেশ সূচক (গ) প্রার্থনা সূচক (ঘ) বিবৃতিমূলক ৭। ‘তুমি এত নিচ’ এটা কী ধরনের বাক্য?(ক) বিস্ময় সূচক (খ) আদেশ সূচক (গ) প্রার্থনা সূচক (ঘ) বিবৃতিমূলক ৮। ‘সে আজ যাবে’ এটা কী ধরনের বাক্য?(ক) বিস্ময় সূচক (খ) আদেশ সূচক (গ) প্রার্থনা সূচক (ঘ) বিবৃতিমূলক ৯। আঃ, ভালো লাগছে না, এখন এখান থেকে যাও তো—এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) লজ্জা (খ) ধিক্কার (গ) ঘৃণা (ঘ) বিরক্তি ১০। ‘তুমি এত নিচ’ এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) লজ্জা (খ) ধিক্কার (গ) ঘৃণা (ঘ) বিরক্তি ১১। ছিঃ তোমার এ কাজ—এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) লজ্জা (খ) ধিক্কার (গ) ঘৃণা (ঘ) বিরক্তি ১২। কোনটি প্রশ্ন সূচক বাক্য?(ক) কী করবে (খ) সকলের মঙ্গল হোক (গ) জয়ী হও (ঘ) কী সুন্দর ফুল ১৩। কোনটি আদেশবাচক বাক্য?(ক) কী করবে (খ) সকলের মঙ্গল হোক (গ) উঠে দাঁড়াও (ঘ) কী সুন্দর ফুল ১৪। কোনটি অনুরোধবাচক বাক্য?(ক) কাজটি করে দাও না ভাই (খ) তুমি আমার সঙ্গে যাবে কী (গ) বড্ড শুকিয়ে গেছিস রে (ঘ) আমি তোমাকে দেখে নেব১৫। কোনটি ক্রোধ বাচক বাক্য?(ক) কাজটি করে দাও না ভাই (খ) তুমি আমার সঙ্গে যাবে কী (গ) বড্ড শুকিয়ে গেছিস রে (ঘ) আমি তোমাকে দেখে নেব ১৬। কোনটি আদর বাচক বাক্য?(ক) কাজটি করে দাও না ভাই (খ) তুমি আমার সঙ্গে যাবে কী (গ) বড্ড শুকিয়ে গেছিস রে (ঘ) আমি তোমাকে দেখে নেব ১৭। কোনটি প্রশ্ন বাচক বাক্য?(ক) কাজটি করে দাও না ভাই (খ) তুমি কী আমার সঙ্গে যাবে (গ) বড্ড শুকিয়ে গেছিস রে (ঘ) আমি তোমাকে দেখে নেব ১৮। বিস্ময় সূচক বাক্য কোনটি?(ক) কী সুন্দর ফুল (খ) ছি! তুমি এমন কাজ করেছ (গ) সকলের মঙ্গল হোক (ঘ) জয়ী হও ১৯। ‘সে কী করে, এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) সাধারণ বিবৃতি (খ) জিজ্ঞাসা (গ) আদর বোঝাতে (ঘ) ক্রোধ২০। ‘সে আজ যাবে?’ এ বাক্য কী বোঝাচ্ছে?(ক) সাধারণ বিবৃতি (খ) জিজ্ঞাসা (গ) আদর বোঝাতে (ঘ) ক্রোধ২১। ‘আমি তোমাকে দেখে নেব’ এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) ভীতি (খ) বিস্ময় (গ) ঘৃণা (ঘ) ক্রোধ২২। ‘যাবি কি না বল?’ এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) প্রশ্ন (খ) জিজ্ঞাসা (গ) ভীতি (ঘ) ক্রোধ ২৩। ‘সে আজ যাবে!’ এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) লজ্জা (খ) জিজ্ঞাসা (গ) সাধারণ বিবৃতি (ঘ) বিস্ময় ২৪। ‘কী সাংঘাতিক ব্যাপার’ এ বাক্যে কী বোঝাচ্ছে? (ক) বিবৃতি (খ) অনুরোধ (গ) বিস্ময় (ঘ) আদেশ ২৫। ‘বেশ বেশ, খুব ভালো হয়েছে’ এ বাক্যে কী বোঝাচ্ছে?(ক) লজ্জা (খ) জিজ্ঞাসা (গ) ধিক্কার (ঘ) আনন্দ।বাক্যের শ্রেণী বিভাগের সঠিক উত্তর: ১। খ ২। খ ৩। খ ৪। ঘ ৫। ক ৬। ঘ ৭। ক ৮। ঘ ৯। ঘ ১০। গ ১১। খ ১২। ক ১৩। গ ১৪। ক ১৫। ঘ ১৬। গ ১৭। খ ১৮। ক ১৯। খ ২০। খ ২১। ঘ ২২। গ ২৩। ঘ ২৪। গ ২৫। ঘ।