৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচ্য পরিবর্তনপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?ক) প্রথমা খ) দ্বিতীয়া গ) তৃতীয়া ঘ) ষষ্ঠী২. ‘এ পথে চলা যায় না’—বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?ক) কর্মবাচ্য খ) কর্ম কর্তৃবাচ্য গ) কর্তৃবাচ্য ঘ) ভাববাচ্য৩. ‘বিদ্বানকে সকলেই আদর করে’— বাক্যটির কর্মবাচ্য কী হবে?ক) সকল কর্তৃক বিদ্বান আদরপ্রাপ্ত হন খ) বিদ্বান সকলের দ্বারা সমাদৃত গ) সকলের দ্বারা বিদ্বান আদৃত হন ঘ) বিদ্বান সকলের দ্বারা আদৃত হন ৪. ‘কোথায় থাকা হয়’—এটি কোন বাচ্যের উদাহরণ?ক) কর্মবাচ্য খ) কর্তৃবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্তৃ কর্মবাচ্য ৫. যে বাক্যে কর্মপদ থাকে না, ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে কোন বাচ্য বলে?ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্ম কর্তৃবাচ্য ৬. ‘সুতি’ কাপড় অনেক দিন টিকে— এটি কোন বাচ্যের উদাহরণ?ক) ভাববাচ্য খ) কর্ম কর্তৃবাচ্য গ) কর্তৃবাচ্য ঘ) কর্মবাচ্য ৭. কোন বাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষ হয়?ক) কর্মবাচ্যের খ) ক্রিয়া কর্মবাচ্যের গ) ভাববাচ্যের ঘ) কর্ম কর্তৃবাচ্যের ৮. ‘দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে’—এটি ক) কর্মবাচ্য খ) কর্তৃবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্ম কর্তৃবাচ্য ৯. যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে বলা হয়—ক) কর্ম কর্তৃবাচ্য খ) ভাববাচ্য গ) কর্মবাচ্য ঘ) কর্তৃবাচ্য ১০. ‘তার যেন আসা হয়’—বাক্যটি কোন বাচ্য?ক) কর্তৃবাচ্য খ) ভাববাচ্য গ) কর্মবাচ্য ঘ) কর্তৃ কর্মবাচ্য ১১. কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না?ক) সমাপিকা খ) সকর্মক গ) অসমাপিকা ঘ) অকর্মক১২. কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?ক) দ্বিতীয়া খ) শূন্য গ) ষষ্ঠী ঘ) দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য ১৩. তোমাকে হাঁটতে হবে—এটা কোন বাচ্যের উদাহরণ?ক) ভাববাচ্যের খ) কর্তৃবাচ্যের গ) কর্মবাচ্যের ঘ) কর্ম কর্তৃবাচ্যের১৪. কর্তৃবাচ্যের ক্রিয়াপদ সর্বদাই কার অনুসারী হয়?ক) কর্তার খ) কর্মের গ) ভাবের ঘ) ক্রিয়ার। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্ন: বাচ্য পরিবর্তন-এর সঠিক উত্তর: ১. ক, ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. গ ৬ গ ৭ গ ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. ক।