বাচ্য পরিবর্তনপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১৫. কোনটি ভাববাচ্যের বাক্য?ক) কাফেলা দস্যুদল কর্তৃক আক্রান্ত হলো খ) আজ আর তোমার খাওয়া হবে না গ) তুমি খেলে না কেনঘ) তোমাকে অনেকবার বলেছি ১৬. কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) প্রথবা বা শূন্য খ) দ্বিতীয়া গ) তৃতীয়া ঘ) চতুর্থী ১৭. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী খ) ষষ্ঠী, দ্বিতীয়া, তৃতীয়া গ) দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য ঘ) শূন্য, তৃতীয়া ষষ্ঠী১৮. ‘বাঁশি বাজে এ মধুর লগনে’—এটি কোন বাচ্যের উদাহরণ?ক) কর্ম কর্তৃবাচ্যের খ) ভাববাচ্যের গ) কর্তৃবাচ্যের ঘ) কর্মবাচ্যের ১৯. ‘সে যেন আসে’—এটি কোন বাচ্যের উদাহরণ?ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) কর্ম কর্তৃবাচ্য ঘ) ভাববাচ্য ২০. কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি যুক্ত হয়?ক) প্রথমা খ) দ্বিতীয়া গ) তৃতীয়া ঘ) ষষ্ঠী২১. ‘তোমাকেই ঢাকা যেতে হবে’—এটি কোন বাচ্যের উদাহরণ?ক) কর্মবাচ্য খ) ভাববাচ্য গ) কর্ম কর্তৃবাচ্য ঘ) কর্তৃবাচ্য ২২. কোন বাক্যটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ?ক) মা শিশুকে চাঁদ দেখাচ্ছে খ) কাজটা ভালো দেখায় না গ) আজ তোমাদের গল্প শোনাবে ঘ) ছেলেটিকে কাঁদাচ্ছ কেন?২৩. ‘সাইকেলটি দ্রুত যাচ্ছে’—এটি কোন বাচ্য?ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্ম কর্তৃবাচ্য ২৪. ‘তোমাদের কখন আসা হলো?’—কোন বাচ্যের উদাহরণ?ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্ম কর্তৃবাচ্য ২৫. বাচ্য কত প্রকার?ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার। বহুনির্বাচনী প্রশ্ন: বাচ্য পরিবর্তন-এর সঠিক উত্তর: ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. খ।