উক্তি পরিবর্তনপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১১. বাবু বলিলেন, ‘বুঝেছ উপেন এ জমি লইব কিনে।’ কোন উক্তি?ক) স্বগতোক্তি খ) প্রত্যক্ষ উক্তি গ) পরোক্ষ উক্তি ঘ) নির্দয় উক্তি১২. উক্তি পরিবর্তনের সময় বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কোনটির পরিবর্তন করতে হয়?ক) সর্বনাম পদ খ) ক্রিয়াপদ গ) বিশেষ্য পদ ঘ) সর্বনাম ও ক্রিয়াপদ ১৩. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তির কোন পদের পরিবর্তন হতে পারে?ক) বিশেষ্যের খ) বিশেষণের গ) ক্রিয়ার ঘ) কোনোটিই নয় ১৪. পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? ক) প্রশ্ন জিজ্ঞাসায় খ) চিরন্তর সত্যের বর্ণনায় গ) অনুজ্ঞাসূচক ভাবে ঘ) আবেগ প্রকাশে১৫. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে ভাব অনুসারে পরিবর্তন করতে হয় কোন ক্ষেত্রে? ক) প্রশ্নবোধক বাক্য খ) প্রশ্নবোধক বাক্য ও অনুজ্ঞা বাক্য গ) অনুজ্ঞাসূচক বাক্য ও আবেগসূচক বাক্য ঘ) প্রশ্ন, অনুজ্ঞা ও আবেগসূচক বাক্য। ১৬. তিনি বললেন, ‘দয়া করে ভেতরে আসুন।’—উক্তি পরিবর্তনের কোন উক্তিটি সঠিক?ক) তিনি বললেন ভেতরে আসতে পারেন খ) তিনি বললেন যে, দয়া করে ভেতরে আসুন গ) তিনি (আমাকে) ভেতরে আসতে বললেন ঘ) তিনি (আমাকে) ভেতরে যেতে অনুরোধ করলেন।১৭. শিক্ষক বললেন, ‘তোমরা কি ছুটি চাও?’ এর পরোক্ষ উক্তি—ক) আমরা ছুটি চাই কি না শিক্ষক তা জিজ্ঞাস করলেন খ) আমাদের ছুটি চাই কি না শিক্ষক তা জিজ্ঞাস করলেন গ) আমরা যে ছুটি চাই শিক্ষক তা জিজ্ঞাসা করলেন ঘ) আমাদের ছুটির দরকার কি না শিক্ষক জানতে চাইলেন। ১৮. সে বলল, ‘আমি ভালো আছি’—বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি?ক) সে বলল সে ভালো আছে খ) সে বলল আমি ভালো আছি গ) সে বলল যে, আমি আছি ঘ) সে বলল যে, সে ভালো আছে। ১৯. লোকটি বলল, ‘বাঃ! পাখিটি তো চমৎকার।’ এর সঠিক উক্তি পরিবর্তন কোনটি?ক) লোকটি বলেছিল যে, পাখিটি চমৎকার খ) লোকটি আনন্দিত হয়েছিল সুন্দর পাখির জন্য গ) লোকটি আনন্দের সঙ্গে বলল যে, পাখিটি চমৎকার ঘ) লোকটি বিস্মিত হয়ে বলল যে, পাখিটি চমৎকার।২০. হামিদ বলল, ‘তোমরা আগামীকাল এসো’—এর পরোক্ষ উক্তি কোনটি?ক) হামিদ তাদের পরদিন আসতে বা (যেতে) বলল খ) হামিদ তাদের আগামীকাল আসতে বা (যেতে) বলল গ) হামিদ তাদের গতকাল আসতে বা (যেতে) বলল ঘ) হামিদ আমাদের পরদিন আসতে বা (যেতে) বলল।২১. প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?ক) ওখানে খ) সেখানে গ) ওইখানে ঘ) এইখানে ২২. প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের ‘গতকাল’ শব্দটি পরোক্ষ উক্তিতে কিরূপ পরিবর্তিত হবে?ক) পূর্বদিন খ) সেদিন গ) আগের দিন ঘ) গতকল্য ২৩. পরোক্ষ উক্তিতে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করা হয়েছে কোনটিতে?ক) শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার খ) লোকটি আনন্দের সঙ্গে বলল যে, পাখিটি চমৎকার গ) তিনি বললেন যে, বইটি তার দরকার ঘ) রহমান বলল যে, সে তক্ষুনি যাচ্ছে ২৪. প্রত্যক্ষ উক্তিতে ‘ওখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হবে?ক) সেখানে খ) এখানে গ) ওইখানে ঘ) সেইখানে ২৫. পরোক্ষ উক্তি লেখার সময় কোন ধরনের সংযোজক অব্যয় ব্যবহার করতে হবে?ক) সংকোচক খ) বিয়োজক গ) সংযোজক ঘ) অন্বনয়ী।বাংলা ২য় পত্র: উক্তি পরিবর্তনের সঠিক উত্তর: ১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ক, ২১. খ, ২২. গ, ২৩. খ, ২৪. গ, ২৫. গ।