অব্যয় পদ ও ক্রিয়াপদপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি, বাংলা ২য় পত্র থেকে অব্যয় ও ক্রিয়াপদ নিয়ে আলোচনা। আশা করি, এ পাঠ থেকে তোমরা অব্যয় পদ ও ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।প্রশ্ন: সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের (মনোভাব) সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন, ছেলেরা বল খেলছে। এ বাক্যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না। বক্তার আরও কিছু বলার থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন, প্রভাতে সূর্য উঠলে...। আমরা হাতমুখ ধুয়ে। এখানে ‘উঠলে’ এবং ‘ধুয়ে’ ক্রিয়াপদগুলো দ্বারা কথা শেষ হয়নি। সুতরাং ‘উঠলে’ এবং ‘ধুয়ে’ পদ দুটোকে অসমাপিকা ক্রিয়া বলে। প্রশ্ন: সকর্মক ক্রিয়া ও অকর্মক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্মপদ আছে তাকে সকর্মক ক্রিয়া বলে। ক্রিয়ার সঙ্গে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মপদ। যেমন, বাবা আমাকে একটি কলম দিয়েছেন। এই বাক্যে ‘আমাকে’ এবং ‘কলম’ পদ দুটি কর্মপদ। ‘দিয়েছেন’ ক্রিয়াপদটি অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্মপদ থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন, মেয়েটি হাসে। হাসে বা কাকে হাসে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। তাই হাসে ক্রিয়াপদটি অকর্মক ক্রিয়া। প্রশ্ন: দ্বিকর্মক ক্রিয়া ও সমধাতুজ কর্ম কী? উদাহরণ দাও। উত্তর: দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়াপদের দুটো কর্মপদ থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাক্যে কর্মপদটিকে মুখ্য কর্ম বলে এবং ব্যক্তিবাচক কর্মপদটি গৌণকর্ম। যেমন, বাবা আমাকে একটি কলম দিয়েছে, এই বাক্যটি একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। এখানে ‘কলম’ বস্তুবাচক তাই এটি মুখ্য কর্ম এবং ‘আমাকে’ ব্যক্তিবাচক, তাই এটি গৌণ কর্ম। সমধাতুজ কর্ম: বাক্যের ক্রিয়া ও কর্মপদ যদি একই ধাতু থেকে গঠিত হয় তাহলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বলে। যেমন, বেশ এক ঘুম ঘুমিয়েছি। এই বাক্যে ‘ঘুম’ ধাতু থেকে ‘ঘুমিয়েছি’ ক্রিয়াপদ এবং কর্মপদ ‘ঘুম’ উভয় গঠিত হয়েছে। তাই ‘ঘুম’ পদটি সমধাতুজ কর্ম। প্রশ্ন: প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়ার সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তর: প্রযোজক ক্রিয়া: যে ক্রিয়া একজনের পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা: যিনি বা যে ক্রিয়া প্রযোজনা করে তাকে প্রযোজক কর্তা বলে। ওপরের বাক্যে ‘মা’ ক্রিয়াটি পরিচালনা করছে বলে ‘মা’ প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা: যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক কর্তা বলে। ওপরের বাক্যে মায়ের পরিচালনায় শিশুর দ্বারা ক্রিয়াটি সম্পন্ন হয়েছে বিধায় শিশু প্রযোজ্য কর্তা। যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া মিলে যদি একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন, ঘটনাটা শুনে রাখ, তিনি বলতে লাগলেন ওপরের বাক্যদ্বয়ে ‘শুনে রাখ’ এবং ‘বলতে লাগলেন’ যৌগিক ক্রিয়া। মিশ্র ক্রিয়া: বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা কাট প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে, একে মিশ্র ক্রিয়া বলে। যেমন, আমরা তাজমহল দর্শন করলাম, মাথা ঝিমঝিম করছে। ইত্যাদি।