ধাতুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ধাতু থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১। যা কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর—হারায় ক্রিয়াটি কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত?(ক) প্রয়োজক ধাতু (খ) নামধাতু (গ) কর্মবাচ্যের ধাতু (ঘ) কোনোটিই নয় ২। ‘পড়্, চল্’ এই দুটি কোন ধাতু?(ক) খাঁটি বাংলা (খ) স্বয়ংসিদ্ধ (গ) সংস্কৃতি মূল (ঘ) সাধিত ধাতু ৩। ধাতু কয় প্রকার? (ক) দুই প্রকার (খ) চার প্রকার (গ) তিন প্রকার (ঘ) পাঁচ প্রকার ৪। বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে কোন ধাতু গঠিত হয়?(ক) ণিজন্ত ধাতু (খ) নামধাতু (গ) যৌগিক ধাতু (ঘ) মৌলিক ধাতু ৫। গঠনরীতি অনুসারে সাধিত ধাতু কয় শ্রেণীতে বিভক্ত? (ক) দুই শ্রেণীতে (খ) চার শ্রেণীতে (গ) তিন শ্রেণীতে (ঘ) পাঁচ শ্রেণীতে ৬। নিচের কোনটি অজ্ঞাত মূল ধাতু?(ক) মাও (খ) পেট্ (গ) ফির্ (ঘ) হের্ (৭) মৌলিক ধাতুর পরে প্রেরাণার্থ ‘আ’ প্রত্যয় যোগ করে কোন ধাতু গঠিত হয়? (ক) ণিজন্ত ধাতু (খ) কর্মবাচ্যের ধাতু (গ) সাধিত ধাতু (ঘ) নামধাতু ৮। নামধাতু কোনটি?(ক) চল্ (খ) ঘুমা (গ) দেখ্ (ঘ) ডাক্ ৯। বাংলা ভাষার যে কয়টি ধাতুর সফলকালের রূপ পাওয়া যায় না, তাদের কী বলে?(ক) ণিজস্তু ধাতু (খ) অজ্ঞাতমূল ধাতু (গ) অসম্পূর্ণ ধাতু (ঘ) প্রযোজক ধাতু ১০। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়—(ক) প্রত্যয় (খ) প্রকৃতি (গ) ধাতু (ঘ) বিভক্তি ১১। নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ?(ক) পড়্ (খ) পড়া (গ) ডাক্ (ঘ) শোন্ ১২। ‘ঠেল্’—ধাতুটি কী অর্থে ব্যবহূত হয়? (ক) পুনরাবৃত্তি (খ) ঠেলা(গ) ঝুলানো (ঘ) সিক্ত ১৩। মৌলিক ধাতুর অপর নাম কী?(ক) সিদ্ধ বা সয়ংসিদ্ধ ধাতু (খ) ণিজন্ত ধাতু (গ) নামধাতু (ঘ) প্রযোজক ধাতু ১৪। খাঁটি বাংলা ধাতু কোনটি?(ক) কাট্ (খ) কৃ (গ) পঠ্ (ঘ) হের্১৫। ‘ভিজ্’—ধাতুটি কী অর্থে ব্যবহূত হয়?(ক) পুনরাবৃত্তি (খ) প্রার্থনা (গ) ঝুলানো (ঘ) সিক্ত ১৬। ‘চাহ্’—ধাতুটি কী অর্থে বাক্যে ব্যবহূত হয়?(ক) প্রার্থনা (খ) পুনরাগমন (গ) ঝুলানো (ঘ) ঠেলা ১৭। খাঁটি বাংলা ধাতু কোনটি?(ক) নাচ্ (খ) দল্ (গ) জম্ (ঘ) রাখ্ ১৮। ‘সাবধান হও নতুবা বিপদে পড়বে’—ক্রিয়াটি কোন ধাতুজাত?(ক) মৌলিক ধাতু (খ) নামধাতু (গ) প্রযোজক ধাতু (ঘ) সংযোগমূলত ধাতু ১৯। পূর্ণতা অর্থে ‘দি্’ ধাতুর ব্যবহার কোনটি?(ক) আমাকে যেতে দিও (খ) কাজটি শেষ করে দিও (গ) চলতে পথ দেখিয়ে দিও (ঘ) কিছু টাকা ধার দিও ২০। ‘লটক্’—ধাতুটি কী অর্থে ব্যবহূত হয়?(ক) পুনরাবৃত্তি (খ) প্রার্থনা (গ) ঝুলানো (ঘ) সিক্ত ২১। ‘ফির্’ ধাতুটি কী অর্থে ব্যবহূত হয়?(ক) পুনরাবৃত্তি (খ) প্রার্থনা (গ) ঝুলানো (ঘ) সিক্ত ২২। সাধিত ধাতু বলে—(ক) ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত (খ) ‘অ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত (গ) ‘কৃৎ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত (ঘ) ‘তদ্ধিত’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত২৩। ‘শ্রু’—ধাতুর সাধিত পদ কোনটি?(ক) শূন্ (খ) শুনা (গ) শোনা (ঘ) শ্রুত২৪। ‘বিগড়্’—ধাতুটি কোন অর্থে ব্যবহূত হয়?(ক) প্রণাম করা (খ) মর্তি সংক্রান্ত(গ) নষ্ট হওয়া (ঘ) উঁচু হওয়া২৫। ‘হায় হায় কর’—সংযোগমূলক ধাতুটি কী পদের সঙ্গে গঠিত হয়েছে?(ক) ক্রিয়া বিশেষণ (খ) অব্যয় (গ) ক্রিয়াজাত বিশেষণ (ঘ) বিশেষণ ২৬। ‘একত্র কর’—সংযোগমূলক ধাতুটি কী পদের সঙ্গে গঠিত হয়েছে?(ক) ক্রিয়া বিশেষণ (খ) অব্যয় (গ) ক্রিয়াজাত বিশেষণ (ঘ) বিশেষণ # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল