শব্দের শ্রেণী বিভাগপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের শব্দের শ্রেণী বিভাগ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ?ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ ২. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক) তিন ভাগে খ) সাত ভাগে গ) ছয় ভাগে ঘ) পাঁচ ভাগে ৩. যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে কী বলে? ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) সাধিত শব্দ ৪. সন্দেহ কোন শ্রেণীর শব্দ? ক) রূঢ়ি শব্দ খ) যৌগিক শব্দ গ) দেশি শব্দ ঘ) যোগরূঢ় শব্দ ৫. বাংলা ভাষার শব্দসমূহকে উৎপত্তি অনুসারে কয় ভাগে ভাগ করা যায়?ক) চার ভাগে খ) তিন ভাগে গ) পাঁচ ভাগে ঘ) ছয় ভাগে ৬. রাজপুত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?ক) পুত্রের রাজা খ) রাজা যে পুত্র গ) রাজার পুত্র ঘ) জাতিবিশেষ৭. দৌহিত্র শব্দটি কোন জাতীয় শব্দ? ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ ৮. যোগরূঢ় শব্দ কোনটি? ক) পাঞ্জাবি খ) মধুর গ) বাঁশি ঘ) পঙ্কজ ৯. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) সাধিত শব্দ ১০. নিচের কোনটি রূঢ়ি শব্দ ক) পঙ্কজ খ) প্রবীণ গ) ডাহুক ঘ) গোলাপ১১. গবেষণা একটি— ক. যৌগিক শব্দ খ) রূঢ়ি শব্দ গ) যোগরূঢ় শব্দ ঘ) নবসৃষ্ট শব্দ ১২. নিচের কোন শব্দটি মৌলিকের উদাহরণ? ক) গোলাপ খ) বাবুয়ানা গ) প্রশাসন ঘ) গরমিল ১৩. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?ক) অন্য দেশ খ) সুস্বাদু খাবার গ) সংবাদ ঘ) মিষ্টান্ন ১৪. ‘দৌহিত্র’ অর্থ কী? ক) দুজন হিতাকাঙ্ক্ষী খ) দেয়ালের লেখন গ) কন্যার পুত্র ঘ) ছেলের পুত্র১৫. কোনটি যোগরূঢ় শব্দ? ক) হস্তী খ) গবেষণা গ) কর্তব্য ঘ) পঙ্কজ ১৬. মহাযাত্রা কোন প্রকারের শব্দ? ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ ১৭. সাধিত শব্দগুলো সাধারণত— ক) সমাস সাধিত শব্দ খ. উপসর্গ সাধিত শব্দ গ. প্রত্যয় সাধিত শব্দ ঘ) ওপরের সবগুলো ১৮. কোনটি যৌগিক শব্দের উদাহরণ? ক) কর্তব্য খ) বাঁশি গ) সন্দেশ ঘ) জলধি ১৯. গঠনগতভাবে শব্দ কয় প্রকার? ক) চার প্রকার খ) তিন প্রকার গ) পাঁচ প্রকার ঘ) দুই প্রকার২০. কোনটি যোগরূঢ় শব্দ? ক) কর্তব্য খ) তৈল গ) সন্দেশ ঘ) জলধি২১. কোনটি রূঢ়ি শব্দ? ক) রাজপুত্র খ) কর্তব্য গ) প্রবীণ ঘ) গোলাপ ২২. কোনটি যৌগিক শব্দ? ক) তৈল খ) দৌহিত্র গ) পাঞ্জাবি ঘ) মহাযাত্রা ২৩. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? ক) বাঁশি খ) দৌহিত্র গ) মহাযাত্রা ঘ) প্রবীণ ২৪. কোনটি যোগরূঢ় শব্দ নয়? ক) মহাযাত্রা খ) পঙ্কজ গ) রাজপুত ঘ) মানব।সঠিক উত্তর: ১.খ ২.ক ৩.খ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.খ ১১.খ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১.গ ২২.খ ২৩.গ ২৪. ঘ।