৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃৎপ্রত্যয়প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের কৃৎপ্রত্যয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল।১। ক্রিয়া মূলের অপর নাম কী? ক. প্রত্যয় খ. প্রকৃতি গ. ধাতু ঘ. পদ ২। ক্রিয়া মূলের সঙ্গে কী ধরনের বিভক্তি যোগ করে ক্রিয়া পদ গঠিত হয়? ক. পদ ও অর্থবাচক খ. কাল ও বিভক্তি সূচক গ. পুরুষ ও কালবাচক ঘ. ক্রিয়া ও অব্যয় জ্ঞাপক৩। কৃৎপ্রত্যয় যোগের ফলে প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হওয়াকে কী বলা হয়? ক. গুণ খ. বৃদ্ধি গ. গুণ ও বৃদ্ধি ঘ. বৃদ্ধি ও কম ৪। কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়ে গুণের ক্ষেত্রে উ স্থলে কী হয়? ক) এ খ) ও গ) ঐ ঘ) ঔ৫। বৃদ্ধির ক্ষেত্রে ঋ স্থলে কী হয়?ক) অর খ) আর গ) নর ঘ) নার৬। কখনো কখনো প্রত্যয় চিহ্ন ব্যতিরেকেই ক্রিয়া প্রকৃতি কোন কোন পদরূপে ব্যবহূত হয়? ক. বিশেষ্য সর্বনাম খ. বিশেষ্য অব্যয় গ. বিশেষ্য ক্রিয়া ঘ. বিশেষ্য বিশেষণ৭। ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় ব্যবহূত হয়? ক. অন্ খ. ওন্ গ. আও ঘ. অন্ত৮। আ-কারান্ত ধাতুর সঙ্গে ‘অন্’ স্থলে কী হয়? ক. অন্ খ. ওন্ গ. আও ঘ. অন্ত ৯। বিশেষণ গঠনে কোন প্রত্যয় গঠিত হয়? ক. অন্ খ. ওন্ গ. আও ঘ. অন্ত১০। ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? ক. অন্ খ. ওন্ গ. আও ঘ. অন্ত১১। আ-কারান্ত প্রযোজক ধাতুর পরে আন প্রত্যয় যুক্ত হলে কী হয়? ক. অন্ খ. ওন্ গ. আই ঘ) আনো১২। ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? ক. অন্ খ. ওন্ গ. আই ঘ. আনো ১৩। বিশেষ্য বিশেষণ গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? ক. তি খ. না গ. তা ঘ. উ১৪। বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয় না? ক. তি খ. না গ. তা ঘ. উ১৫। বিশেষণ গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? ক. তি খ. না গ. তা ঘ. উ১৬। ‘মোড়ক’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?ক) মুডু+নক্ খ) মুর্+নক গ) মুড়্+অক ঘ) মুবু+অক ১৭। বহতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ক) বহ্+তা খ) বহ্+অতা গ) ব্+হতা ঘ) ব্+অতা।১৮। কান্না শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ক) কাদ্+অনা খ) কাদ্+না গ) কাদ্+ওনা ঘ) কান্+না১৯। কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়ে গুণের ক্ষেত্রে ঈ স্থলে কী হয়? ক. এ খ. ও গ. ঐ ঘ. ঔ২০। কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়ে বৃদ্ধির ক্ষেত্রে ঐ স্থলে কী হয়? ক. এ খ. ও গ. ঐ ঘ. ঔ২১। কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়ে বৃদ্ধির ক্ষেত্রে উ স্থলে কী হয়? ক. এ খ. ও গ. ঐ ঘ) ঔ২২। কোন কোন সময় কোন প্রত্যয় যুক্ত কৃদন্ত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়?ক. ই খ. ত গ. অ ঘ. আ২৩। আধুনিক বাংলায় কোন প্রত্যয় সর্বত্র উচ্চারিত হয় না?ক) ই খ) ত গ) অ ঘ) আ২৪। কোন প্রকৃতি-প্রত্যয়টি ভুল বিশ্লেষণ করা হয়েছে? ক) হার+অ খ) জিত+অ গ) পড়ু+অ ঘ) ডুব্+অ২৫। বিশেষণ গঠনে কোন বাংলা কোন কৃৎপ্রত্যয় যুক্ত হয় না? ক. উ খ. ও গ. ই ঘ. তা২৬। কেবলমাত্র বিশেষণ গঠনে কোন বাংলা কোন কৃৎপ্রত্যয় যুক্ত হয়? ক. উ খ. ও গ. ই ঘ. তা ২৭। বাংলা কোন কৃৎপ্রত্যয় ‘উয়া’র বিকল্পে হয়? ক. উ খ. ও গ. ই ঘ. তা।