৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে আলোচনা করব। প্রশ্ন: ঘ. A সম্পর্কিত ডালটনের স্বীকার্যসমূহের গুরুত্ব ও সীমাবদ্ধতার মূল্যায়ন করো।উত্তর: ঘ. A চিত্রটি হাইড্রোজেন পরমাণু। এই জাতীয় পরমাণু সম্পর্কে ডালটনের পরমাণুবাদের গুরুত্ব:১. ডালটনের পরমাণুবাদের মাধ্যমেই পদার্থের গঠন সম্পর্কে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ধারণা সর্বপ্রথম পাওয়া যায়। এই তত্ত্ব পরমাণুকে পদার্থ গঠনকারী মূল বা আদি কণা হিসেবে চিহ্নিত করে।২. রাসায়নিক বিক্রিয়ার দ্বারা যৌগ গঠনের সময় পরমাণুগুলোর যে সুনির্দিষ্ট সমাবেশ ঘটে, তা সর্বপ্রথম এই পরমাণুবাদ থেকে জানা যায়।৩. বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত একই মৌলের পরমাণুগুলোর ওজন ও ধর্ম যে অভিন্ন এবং বিভিন্ন মৌলের পরমাণুগুলোর ওজন ও ধর্ম যে আলাদা, তা এই পরমাণুবাদ থেকে জানা যায়।৪. রাসায়নিক সংযোগের সময় বিভিন্ন মৌলের পরমাণুগুলোর পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়—এই তত্ত্বের ওপর ভিত্তি করে যৌগের সংকেত নির্ণয়, রাসায়নিক বিক্রিয়াগুলোকে সমীকরণের সাহায্যে প্রকাশ এবং রাসায়নিক গণনার সহজ পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হয়েছে।৫. একমাত্র পরমাণুবাদের সাহায্যে গে-লুসাকের গ্যাস আয়তনের সূত্র ছাড়া অন্যান্য রাসায়নিক সংযোগ সূত্রগুলো ব্যাখ্যা করা যায়।৬. পরমাণু অবিভাজ্য—এই তথ্যের ওপর ভিত্তি করেই বিজ্ঞানী অ্যাভোগেড্রো অণুর ধারণা দিতে সমর্থ হন। এবং অ্যাভোগেড্রো এই অণুর ধারণা থেকেই অ্যাভোগেড্রো প্রকল্পটি রচিত হয়। ডালটনের পরমাণুবাদের সীমাবদ্ধতা বা ত্রুটি ১. ডালটনের পরমাণুবাদে মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার মধ্যে কোনো পার্থক্য দেখানো হয়নি। উভয় প্রকার পদার্থের ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে ধারণা করা হয়েছিল। তিনি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোকে ‘সরল পরমাণু’ ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোকে ‘যৌগিক পরমাণু’ হিসেবে অভিহিত করেছিলেন বলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানী অ্যাভোগেড্রো সর্বপ্রথম অণুর অস্তিত্ব কল্পনা করেন এবং যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণায় ওর সমস্থ ধর্ম বর্তমান, তাকে অণু হিসেবে চিহ্নিত করে এই বিভ্রান্তি দূর করেন।২. ডালটনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানের কয়েকটি মৌলিক আবিষ্কারের ফলে জানা গেছে যে পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন ইত্যাদি ক্ষুদ্রাতিক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। অর্থাৎ পরমাণুগুলোকে ভাঙা যায় পরমাণু অবিভাজ্য কণা নয়।৩. ডালটনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণুকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এই ধারণা সঠিক নয়। কারণ, নিউক্লীয় বিক্রিয়ার মাধ্যমে এক মৌলের পরমাণুকে কৃত্রিম উপায়ে অন্য মৌলের পরমাণুতে রূপান্তর করা সম্ভব। ৪. একই মৌলের সমস্ত পরমাণুর ওজন, আকার ও ধর্ম অভিন্ন এবং বিভিন্ন মৌলের পরমাণুগুলোর ওজন, আকার ও ধর্ম ভিন্ন ভিন্ন—এই ধারণা সঠিক নয়; কারণ আইসোটোপ আবিষ্কারের পর দেখা গেল যে একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুর ওজন ও ধর্ম ভিন্ন ভিন্ন হতে পারে। অন্যদিকে, বিভিন্ন মৌলের পরমাণুর ওজন একই হতে পারে, তাদের পরস্পরের আইসোবার বলে।৫. যৌগ গঠনের সময় পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়—এই বক্তব্যটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন—প্রোটিন, স্টার্চ, সেলুলোজ প্রভৃতি যৌগের ক্ষেত্রে পরমাণুগুলো পূর্ণসংখ্যার অনুপাতে যুক্ত থাকলেও অনুপাতগুলো সরল নয়।৬. ডালটনের পরমাণুবাদে অণুর কোনো ধারণা না থাকায় এই তত্ত্বের সাহায্যে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা যায় না।