অধ্যায়-১৪ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে অধ্যায়-১৪ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনীপ্রশ্নোত্তর। ১। বিদ্যুৎ প্রবাহের একক কী?ক. ভোল্ট খ. ওয়াট গ. ওহম ঘ. অ্যাম্পিয়ার২। বৈদ্যুতিক বাল্বে ব্যবহূত টাংস্টেন তারের রোধ বেশি হয় কেন?ক. তারটি মোটা ও খাটো খ. এটি মোটা ও লম্বা গ. এটি সরু ও খাটো ঘ. এটি সরু ও লম্বা৩। ২২০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ১০০ ওয়াটের একটি বাতি জ্বালাতে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে?ক. ৪৫ অ্যাম্পিয়ার খ. ২২ অ্যাম্পিয়ার গ. ২.২ অ্যাম্পিয়ার ঘ. ০.৪৫ অ্যাম্পিয়ার৪। রোধের একক কী?ক. ওহম খ. ভোল্ট গ. ওয়াট ঘ. অ্যাম্পিয়ার৫. স্থিরবিদ্যুৎ উৎপন্ন হয়—i. ইবোনাইট ও সিল্কের ঘর্ষণে ii. কাঁচ ও রেশমের ঘর্ষণে iii. ফ্লানেল ও পশমের ঘর্ষণেকোনটি সঠিক? ক. i ও ii খ. iii গ. ii ঘ. i, ii ও iii৬। নিরাপত্তা ফিউজে ব্যবহূত সিসার পরিমাণ কত শতাংশ?ক. ৮৫ খ. ৭৫ গ. ৬৫ ঘ. ৫৫৭। কোন মাধ্যমে বিদ্যুৎ চলতে পারে?ক. বায়ু খ. কাচ গ. লবণ মিশ্রিত পানি ঘ. শুকনো বাঁশ৮। বিদ্যুৎ বিল হিসাব করা হয়—i. অ্যাম্পিয়ারে ii. ওয়াট ঘণ্টায় iii. কিলোওয়াট ঘণ্টায়কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii৯। অ্যাম্পিয়ার কিসের একক?ক. বিভব পার্থক্য খ. বৈদ্যুতিক ক্ষমতা গ. বিদ্যুৎ প্রবাহ ঘ. চার্জ১০। বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোনটি ব্যবহূত হয়?ক. তামা খ. সিলভার গ. টাংস্টেন ঘ. নাইক্রোমপাশের চিত্রের আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:১১। বর্তনীটিতে দৈনিক ৬ ঘণ্টা করে বাতি জ্বালালে ১০ দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?ক. ১.৩২ খ. ২.৭৫ গ. ১৩.২ ঘ. ২৭.৫১২। বর্তনীটির ক্ষেত্রে—i. প্রতিটি বাল্ব সমান ভোল্টেজ পাবে ii. সবগুলো বাল্ব ক্ষমতা অনুসারে উজ্জ্বলভাবে জ্বলবে iii. একটি বাল্ব নষ্ট হলে সবগুলো নিভে যাবেকোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. ii ও iii১৩। কোন বৈদ্যুতিক যন্ত্রে ফ্রেয়ন ব্যবহার করা হয়?ক. বাল্ব খ. ইস্তিরি গ. হিটার ঘ. রেফ্রিজারেটর১৪। চার্জের ব্যবহারিক একক কী?ক. ভোল্ট খ. ওহম গ. কুলম্ব ঘ. অ্যাম্পিয়ার১৫। নিরাপত্তা ফিউজ হলো—i. কম গলনাঙ্কের ধাতব তার ii. টিন ও সিসার সংকর ধাতুiii. একধরনের নিয়ন্ত্রিত সুইচকোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i১৬। শুষ্ক কোষে সাধারণত কত ভোল্ট বিদ্যুৎ পাওয়া যায়?ক. ১.৫ ভোল্ট খ. ১.৮ ভোল্ট গ. ২.৫ ভোল্ট ঘ. ৩.৫ ভোল্ট১৭। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৩ টাকা হিসেবে ১০০ ওয়াটের একটি বাতি ২০ ঘণ্টা জ্বালাতে কত ব্যয় হবে?ক. ২ টাকা খ. ৪ টাকা গ. ৬ টাকা ঘ. ৮ টাকা১৮। ডায়নামোর কাজ কী?ক. যান্ত্রিক শক্তি উৎপন্ন করা খ. বিভব বৃদ্ধি করা গ. শব্দ উৎপন্ন করা ঘ. বিদ্যুৎ উৎপন্ন করানিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও: সেঁজুতি তার পড়ার ঘরে একটি বাল্ব প্রতিদিন ৫ ঘণ্টা জ্বালায়। বাল্বটির গায়ে 200V-100W লেখা আছে।১৯। সেঁজুতির বাল্বটির মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলবে?ক. ০.৪ খ. ০.৫ গ. ০.৬ ঘ. ০.৭ অ্যাম্পিয়ার২০। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৩ টাকা হিসেবে সেঁজুতির পড়ার ঘরে বিদ্যুৎ বিল কত হবে?ক. ২৭ টাকা খ. ৩০ টাকা গ. ৪৫ টাকা ঘ. ৫১ টাকা।সঠিক উত্তর: ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. গ।