৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের অধ্যায়-২ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশটি আলোচনা করব।প্রশ্ন: ঘ. ছয় দফা আন্দোলন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে কী ভূমিকা রেখেছিল, তা বিশ্লেষণ করো। উত্তর: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ছয় দফার ভূমিকা: আইয়ুব আমলের স্বৈরাচারী শাসন-শোষণ যখন বাংলার জনগণকে ন্যায্য অধিকার এবং দাবি-দাওয়া থেকে বঞ্চিত করছিল, তখন ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি সম্পূর্ণ বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এবং পূর্ণ স্বায়ত্তশাসন ও গণতন্ত্রের দাবিতে আওয়ামীলীগের মুখপাত্র হিসেবে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের মুক্তির সনদস্বরূপ যে দাবিনামা পেশ করেন, তাই ইতিহাসে ছয় দফা নামে পরিচিত। নিচে ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য বণৃনা করা হলো। সংগ্রামী মনোভাব সৃষ্টি: ছয় দফা আন্দোলনে পূর্ব বাংলার সর্বাধিক জনগণ অংশগ্রহণ করে একে গণমুখী আন্দোলনে পরিণত করে। ফলে জনগণের মধ্যে সংগ্রামী মনোভাব সুদৃঢ় হয়। জাতীয়তাবোধ সৃষ্টি: ছয় দফা কর্মসূচি বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি করে। এ কর্মসূচি উত্থাপনের পর পূর্ব বাংলার সব শ্রেণীর মানুষ একে মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান: বাঙালিরা ছয় দফা কর্মসূচির স্বায়ত্তশাসন আন্দোলনের ওপর ভিত্তি করে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ে। অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি: এ কর্মসূচির মাধ্যমে পূর্ব বাংলার মানুষ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে মুক্তির সন্ধান পায়, যার ফলে অতীতে যেকোনো সময়ের তুলনায় বাঙালিরা অধিকার সম্পর্কে সচেতন হয়। স্বাধীনতার দাবিতে রূপান্তর: ছয় দফা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল স্বায়ত্তশাসনের দাবি। পরবর্তী সময় ছয় দফার স্বায়ত্তশাসনেরর দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়। পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয় দফা বাঙালিদের মধ্যে চেতনার উন্মেষ ঘটিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।