৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা অধ্যায়-৩ ভূগোলপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের ৩ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রাফীদ প্রচণ্ড ঠান্ডায় কম্বল গায়ে জড়িয়ে টিভির সামনে বসে ইংল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ক্রিকেট খেলা দেখছিল। সে লক্ষ করল, ঘড়িতে তখন রাত নয়টা বাজে। অথচ ইংল্যান্ডের দর্শকেরা রোদের মধ্যে হালকা পোশাক পরে খেলা উপভোগ করছে। এ অবস্থা দেখে সে অবাক হয়ে তার বাবাকে প্রশ্ন করে, এটা কী করে সম্ভব? তার বাবা উত্তরে বললেন, পৃথিবীর গতির কারণে তোমার দেশে রাত নয়টা হলেও ইংল্যান্ডে রোদেলা দুপুর। আবার একই কারণে তুমি ঠান্ডায় কম্বলের নিচে এবং ওই দেশের দর্শকেরা গরমে হালকা পোশাকে।প্রশ্ন: ক. কোন সময়কে সৌরদিন বলে?প্রশ্ন: খ. অধিবর্ষ বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. কোন গতির কারণে অনুচ্ছেদের দেশ দুটির সময়ের পার্থক্য ঘটে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. অনুচ্ছেদের দেশ দুটিতে বিরাজমান ঋতুগত পার্থক্যের কারণ ও পৃথিবীর গতি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. পৃথিবী নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টা।উত্তর: খ. পৃথিবীর কক্ষপথের পরিধি ৯৩ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৮২৭ কিলোমিটার। বার্ষিক গতির গড় বেগ প্রতি ঘণ্টায় ১,০৬,২৬০ কিলোমিটার। অর্থাৎ পৃথিবী প্রতি সেকেন্ডে ২৯.৭৬ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে। এ হিসাবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু ৩৬৫ দিনে এক বছর গণনা করা হয় বিধায় সৌরবছরে ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড অর্থাৎ প্রায় ৬ ঘণ্টা সময় ঘাটতি বা কম থেকে যায়। এই ঘাটতি সময় পূরণ করার জন্য প্রতি ৪ বছরে ৬×৪ = ২৪ ঘণ্টা বা এক দিন বাড়িয়ে ৩৬৬ দিনে গণনা করা হয়। এরূপ বছরকে অধিবর্ষ (Leap Year) বলা হয়। মূলত প্রতি বছরের ৬ ঘণ্টা ঘাটতি সময় পূরণের জন্য অধিবর্ষ হয়ে থাকে। ওই বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিন ধরা হয়।উত্তর: গ. আহ্নিক গতির কারণে অনুচ্ছেদে উল্লিখিত দেশ দুটি হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের সময়ের পার্থক্য ঘটে। মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, পৃথিবীর এ আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। পৃথিবী গোল বলে সূর্যের আলো একই সময়ে ভূপৃষ্ঠের সব অংশে পড়ে না। আবর্তনের সময় যে অংশে আলো পড়ে সেখানে দিন এবং যে অংশে আলো পড়ে না সেখানে রাত হয়। এ জন্য ইংল্যান্ডে যখন রোদেলা দুপুর তখন বাংলাদেশে রাত নয়টা। পৃথিবী প্রতিদিন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে বলে পূর্বে অবস্থিত দেশগুলোয় আগে সূর্যোদয় হয়। বাংলাদেশ থেকে ইংল্যান্ড পশ্চিম দিকে অবস্থিত বিধায় বাংলাদেশে রাত নয়টার সময় ইংল্যান্ডে ছিল রোদেলা দুপুর।উত্তর: ঘ. অনুচ্ছেদে উল্লিখিত দেশ দুটি হলো বাংলাদেশ ও ইংল্যান্ড। অবস্থানগত দিক থেকে বাংলাদেশ ও ইংল্যান্ড উভয়ই উত্তর গোলার্ধে অবস্থিত। পৃথিবীতে সময়ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তনকে ঋতুগত পার্থক্য বা ঋতু পরিবর্তন বলে। তাপমাত্রার পার্থক্য অনুসারে বছরকে চারটি ভাগে ভাগ করা হয়। এর প্রতিটি ভাগকে ঋতু বলা হয়। এগুলো হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। এ চারটি ঋতুর মধ্যে যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল, উত্তর গোলার্ধে যখন শরৎকাল তখন দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে যখন বসন্তকাল তখন দক্ষিণ গোলার্ধে শরৎকাল।অনুচ্ছেদের বর্ণনা অনুযায়ী ইংল্যান্ডে দিন ছিল বিধায় সৌরতাপের কারণে সেখানকার দর্শকেরা হালকা পোশাক পরে খেলা উপভোগ করছিল। অপর দিকে রাফীদ একই খেলা বাংলাদেশে রাত নয়টায় টিভিতে উপভোগ করছিল। শীতের সময় তুলনামূলকভাবে রাত দীর্ঘ হয় এবং দিন ছোট হয়। সূর্য কম সময় আলো বিকিরণ করে বলে দিনের সঞ্চিত তাপের বিকিরণ কম হয়। ফলে বায়ুমণ্ডল কম উত্তপ্ত হয়। এ কারণে বাংলাদেশে রাতের শুরুতেই অধিক ঠান্ডা পড়েছিল। তবে বাংলাদেশ ও ইংল্যান্ড একই গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে উভয় দেশের মধ্যে ঋতুগত পার্থক্য দেখা যায় না।