প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নের উত্তরটি পড়বে।নিচের অংশটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।একদা জামিল ও মালিক দুই বন্ধু তাওহিদ সম্পর্কে আলোচনা করছিল। মালিক বলল, তাওহিদে বিশ্বাসী মানুষ অন্য কোনো মানুষ, জড় পদার্থ, প্রকৃতি আ অন্য কোনো শক্তির সামনে মাথা নত করে না। তাওহিদে বিশ্বাস মানুষের আত্মচেতনা ও আত্মমর্যাদা জাগিয়ে তোলে। মালিক বলল, সত্যিই তাওহিদে বিশ্বাস সব বিভেদ ভুলিয়ে সব সৃষ্টির মধ্যে ঐক্য সৃষ্টি করে?ক. তাওহিদ কাকে বলে?খ. তাওহিদে বিশ্বাস কেন মানুষের আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে?গ. তাওহিদে বিশ্বাস কীভাবে ব্যক্তিচরিত্রকে উন্নত করে? বুঝিয়ে লেখো।ঘ. ইসলামের সব শিক্ষাই তাওহিদে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত—উক্তিটির আলোকে ইসলামে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব বিশ্লেষণ কর।ক. উত্তর: তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা এক, অদ্বিতীয় ও অতুলনীয়। এ বিশ্বাসের নাম তাওহিদ। ইসলামি পরিভাষায় একমাত্র আল্লাহ তায়ালাকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ইবাদত ও আনুগত্যের যোগ্য একক সত্তা হিসেবে স্বীকার ও বিশ্বাস করাকেই তাওহিদ বলে।খ. উত্তর: তাওহিদে বিশ্বাস মানে এক আল্লাহ তায়ালাকে বিশ্বাস করা। এক আল্লাহ তায়ালার প্রভুত্ব স্বীকার করে নিলে অসংখ্য সৃষ্টির দাসত্ব থেকে মুক্তি পাওয়া যায়। তাওহিদের বিশ্বাসী মানুষ অন্য কোনো মানুষ, জড় পদার্থ, প্রকৃতি বা অন্য কোনো শক্তির সামনে মাথা নত করে না। যে ব্যক্তি তাওহিদে বিশ্বাস করে না, সে নানা রকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা ও প্রাকৃতিক শক্তির সামনেও মাথা নত করে। এ ব্যক্তির আত্মমর্যাদাবোধ বলতে কিছুই নেই। এটা মানবতার চরম অবমাননা। তাই তাওহিদে বিশ্বাস আত্মচেতনতা ও আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে।গ. উত্তর: মানুষের জীবনে তাওহিদে বিশ্বাসের অপরিসীম প্রভাব রয়েছে। এ বিশ্বাসের প্রভাবে মানুষ অসংখ্য প্রভুর দাসত্ব থেকে মুক্তি পায় এবং তাঁর আত্মমর্যাদাবোধ বৃদ্ধি পায়।তাওহিদে বিশ্বাস মানুষের মধ্যে ঐক্য ও সংহতি জাগ্রত করে। মানুষের মধ্যে উদার দৃষ্টিভঙ্গি ও চিন্তাশীলতার জন্ম দেয়। তাঁর সংকল্পে দৃঢ়তা তৈরি হয়। পৃথিবীর কোনো লোভ ও ভয় তাকে সত্য ও সুন্দরের পথ থেকে বিচ্যুত করতে পারে না। সে সত্কাজে নিবেদিত থাকে। মানুষের সত্ গুণে গুণান্বিত হওয়ার প্রেরণা লাভ করে। এক আল্লাহ তায়ালাকে বিশ্বাসের কারণে তাঁর পক্ষে খারাপ ও মন্দ কাজে জড়িত হওয়া সম্ভব নয়। সে অন্যের ক্ষতি করতে পারে না। কারও অধিকার হরণ করে না। কাউকে কষ্ট দেয় না। তাওহিদে বিশ্বাস তাকে সব অন্যায় কাজ থেকে বিরত রাখে। ফলে তাওহিদে সুপ্রভাবে মানুষের জীবন সুন্দর, শান্তিপূর্ণ ও মনোরম হয়ে ওঠে এবং তাঁর চরিত্র সুন্দর হয়। তাওহিদে বিশ্বাসের মাধ্যমে মানুষ সত্ গুণে গুণানিত হয়। ফলে তাঁর চরিত্র সুন্দর হয়।ঘ. উত্তর: ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে তাওহিদ অন্যতম। কেননা ইসলামি জীবনদর্শন তাওহিদকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত, প্রবর্তিত ও আবর্তিত হয়। ইসলামের সব শিক্ষাই তাওহিদে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয়—এই উক্তির আলোকে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব নিচে আলোচনা করা হলো—ঈমানের মূল : ইসলামের যেসব মূল বিষয়ের ওপর বিশ্বাস করতে হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস, আর আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের মূল হলো তাওহিদ।সব নবী-রাসুলের মিশন: সব নবী-রাসুল তাওহিদের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করতেন। এ শিক্ষা ছিল তাঁদের একমাত্র মিশন। এ শিক্ষা দিতে গিয়ে তাঁরা অনেক নির্যাতন ভোগ করেছেন।পারস্পরিক সাম্য ও ঐক্যের বন্ধন: ফিতনা-ফেসাদ, ঝগড়া-বিবাদ ভুলে গিয়ে একই মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়। তাওহিদে বিশ্বাসী মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হয়।উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টি: তাওহিদের বিশ্বাসের ফলে মানুষ সত্কাজের প্রতি উত্সাহিত হয়। ফলে সে কখনো অন্যায়, অসত্ কাজের দিকে ধাবিত হয় না।আত্মসচেতনতা ও আত্মমর্যাদাবোধ সৃষ্টি: তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারও কাছে মাথা নত করে না। ফলে তাঁর আত্মমর্যাদাবোধ ও আত্মসচেতনতাবোধ সৃষ্টি হয়।তাওহিদে বিশ্বাসী মানুষ সত্কর্মের প্রতি অনুপ্রাণিত হন। কেননা তিনি এমন এক আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস রাখেন, যিনি সবকিছু দেখেন—কাজেই এ বিশ্বাসের কারণে তাঁর পক্ষে খারাপ কাজ করা সম্ভব হয় না। কাজেই সুস্থ, সুন্দর ও সফল মানবজীবন গঠন করতে হলে তাওহিদে বিশ্বাস অপরিহার্য।