বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের পরিচ্ছেদগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। পূর্বের ধারাবাহিকতায় আজ চতুর্থ পরিচ্ছেদের প্রশ্নোত্তর আলোচনা করা হলো।নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সিফাত ১০ম শ্রেণীর ছাত্র। সামাজিক বিজ্ঞানের শিক্ষক জামিল স্যার বললেন, সামাজিক পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া। পৃথিবীর সব সমাজেই কমবেশি পরিবর্তন সাধিত হয়। সমাজ পরিবর্তনের ধরন সব সমাজে এক রকম নয়। পশ্চিমা দেশের সমাজ দ্রুতগতিতে এবং বাংলাদেশের সমাজ মন্থরগতিতে পরিবর্তন হয়। সামাজিক পরিবর্তনের ফলে সমাজ শুধু উন্নতি লাভ করে না, অবনতির শেষ পর্যায়েও নেমে যেতে পারে। মানবসমাজ সদা পরিবর্তনশীল। বৈজ্ঞানিক আবিষ্কার, শিক্ষার সম্প্রসারণ, শিক্ষায়ন ও নগরায়ণের প্রভাব, প্রযুক্তিগত উন্নতি, সমাজ সংস্কার, উন্নত যোগাযোগব্যবস্থা, ভৌগোলিক কারণ, মহৎ ব্যক্তির ভূমিকা প্রভৃতির ফলে সমাজে পরিবর্তন দেখা যায়। প্রশ্ন: (ক) সামাজিক পরিবর্তন কী? উত্তর: পরিবর্তন মানবসমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানবসমাজ স্থিতিশীল নয় বরং সর্বদা পরিবর্তনশীল। সামাজিক পরিবর্তন হলো সমাজের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো, সমাজের মানুষের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আচার-আচরণ ও কার্যাবলির পরিবর্তন। প্রশ্ন: (খ) সামাজিক পরিবর্তনের কারণসমূহ বর্ণনা করো।উত্তর: সামাজিক পরিবর্তনের কারণসমূহ নিচে তুলে ধরা হলো: প্রথমত: সামাজিক পরিবর্তন ভৌগোলিক পরিবর্তনের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত। যেমন-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমাজে বিস্ময়কর পরিবর্তন দেখা যায়। দ্বিতীয়ত: বিভিন্ন প্রকার পরিবর্তন সত্ত্বেও সমাজের একটা মোটামুটি স্থায়ীত্ব আছে, যার জন্য কোনো একটি সমাজকে অন্য সমাজ থেকে পার্থক্য করা যায়। তৃতীয়ত: সামাজিক পরিবর্তন কমবেশি অনিশ্চিত বলে পরিবর্তন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যায় না। চতুর্থত: বিচিত্রতা সামাজিক পরিবর্তনের অন্যতম বৈশিষ্ট্য। সামাজিক পরিবর্তন কখনো উন্নতির দিকে, কখনো অবনতির দিকে, কখনো স্থায়ী আবার কখনো অস্থায়ীভাবে হয়ে থাকে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল