অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় আট (কুনোব্যাঙ) থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: উভচর কী? উভচরের বৈশিষ্ট্যগুলো লেখো।উত্তর: উভচর শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যাদের ত্বক গ্রন্থিযুক্ত ও সিক্ত; যারা জীবনচক্রের প্রথম অবস্থায় পানিতে এবং পূর্ণাঙ্গ অবস্থায় ডাঙায় থাকে। তবে প্রয়োজনবোধে জল ও স্থলে উভয় পরিবেশেই তারা বসবাস করতে পারে—এরূপ প্রাণীকেই উভচর প্রাণী বলে।উভচর প্রাণীদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো।১. শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী।২. ত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত, মসৃণ বা খসখসে।৩. দুই জোড়া উপাঙ্গ, নখবিহীন আঙুল।৪. হূৎপিণ্ড তিন প্রকোষ্টবিশিষ্ট।৫. পানিতে ফুলকার সাহায্যে এবং স্থলে ফুসফুসের সাহায্যে শ্বসন চালায়।৬. ডিম পাড়ে, নিষেক বাহ্যিক।৭. জীবনচক্রে লাভা দশা বা রূপান্তর বর্তমান।৮. মস্তিষ্ক স্পষ্ট ও সুগঠিত।৯. ১০ জোড়া করোটিক স্নায়ু বর্তমান।১০. লার্ভা অবস্থায় জলচর।১১. লোহিত কণিকা দ্বি-উত্তল নিউক্লিয়াসযুক্ত ও ডিম্বাকার।প্রশ্ন: শীতনিদ্রা কী?উত্তর: কুনোব্যাঙ শীতল রক্তবিশিষ্ট প্রাণী। অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার ওপর নির্ভরশীল। তাই ব্যাঙ শীতকালে শীতের হাত থেকে বাঁচার জন্য মাটির গর্তে, ঘরের কোণে, মালপত্রের স্তূপের নিচে ও নিভৃত স্থানে নিশ্চলভাবে পড়ে থাকে। কুনোব্যাঙের এই শীতকালীন নিষ্ক্রিয়তাকে শীতনিদ্রা বলে। এ অবস্থায় এরা কোনো খাদ্য গ্রহণ করে না; দেহে সঞ্চিত চর্বিজাতীয় খাদ্য জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এ সময় ত্বকীয় ও মুখবিবরীয় শ্বসন সম্পন্ন করে।