বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় আটের (কুনোব্যাঙ) প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: আদর্শ কশেরুকা কী? কুনোব্যাঙের আদর্শ কশেরুকার গঠন ও বিভিন্ন অংশের কাজ লেখো।উত্তর: ব্যাঙের দুই থেকে আট পর্যন্ত এই সাতটি কশেরুকাকে আদর্শ কশেরুকা বলে। প্রতিটি আদর্শ কশেরুকা নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত:১. সেন্ট্রাম, ২. নিউরাল আর্চ, ৩. নিউরাল ক্যানাল, ৪. নিউরাল স্পাইন৫. ট্রান্সভার্স প্রসেস, ৬. প্রিজাইগাপোফাইসিস এবং ৭. পোস্টজাইগাপোফাইসিস।নিচে এদের বর্ণনা দেওয়া হলো।সেন্ট্রাম: প্রতিটি কশেরুকার অংশীয় দেশের মধ্যস্থান বরাবর অবস্থিত। নলাকার কিন্তু নিরেট অংশটির নামই সেন্ট্রাম। এর সম্মুখ প্রান্ত অবতল। কিন্তু পশ্চাৎ প্রান্তটি উত্তল—এ ধরনের সেন্ট্রামকে প্রাসিলাস সেন্ট্রাম বলে। প্রতিটি সেন্ট্রামের সামনে অবস্থিত গহ্বরটির মাধ্যমে পূর্ববর্তী কশেরুকার সেন্ট্রামের উত্তল পশ্চাৎ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে।নিউরাল আর্চ: সেন্ট্রামের পৃষ্ঠদেশের দুই পাশ থেকে দুটি অস্থি উৎপন্ন হয়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গোলাকার নিউরাল আর্চ সৃষ্টি হয়েছে।নিউরাল ক্যানাল: নিউরাল আর্চে পরিবেষ্টিত গহ্বরটিকে নিউরাল ক্যানাল বা নিউরাল নালি বলে। এর মধ্য দিয়ে মেরুদণ্ড অতিক্রম করে।নিউরাল স্পাইন: দুটি নিউরাল আর্চ কশেরুকার পৃষ্ঠদেশে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে সরু কাঁটার মতো বর্ধিত অংশের সৃষ্টি করে, তাকে নিউরাল স্পাইন বলে। এটি মাংসপেশি সংযোজনে সহায়তা করে দেহকে দৃঢ়তা দান করে।ট্রান্সভার্স প্রসেস: প্রতিটি কশেরুকার দুপাশ থেকে একটি করে দণ্ডাকৃতি অস্থি বেরিয়েছে। এদের ট্রান্সভার্স প্রসেস বলে। এরা আড়াআড়িভাবে অবস্থান করে এবং মাংশপেশি সংযোজনে সাহায্য করে।প্রিজাইগাপোফাইসিস: প্রত্যেক কশেরুকার সামনের দিকে এক জোড়া ক্ষুদ্র চামচের মতো অংশ থাকে। এদের প্রিজাইগাপোফাইসিস বলে। এরা সামনের কশেরুকার পোস্ট-জাইগাপোফাইসিসের সঙ্গে সংযুক্ত থাকে।পোস্টজাইগাপোফাইসিস: প্রতিটি কশেরুকার পেছনের দিকে অবস্থিত এক জোড়া চামচের মতো নিম্নমুখী অংশকে পোস্টজাইগাপোফাইসিস বলে। এরা পেছনের কশেরুকার প্রিজাইগাপোফাইসিসের সঙ্গে যুক্ত থাকে। ফলে কশেরুকাগুলোর সংযুক্ত দৃঢ় হয়।