ছুটিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ছুটি গল্প থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১. রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?(ক) ২৫ মে ১৮৬০ সালে (খ) ৭ মে ১৮৬১ সালে (গ) ৮ মে ১৮৬১ সালে (ঘ) ৭ জুন ১৮৬১ সালে২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?(ক) বনফুল (খ) সোনার তরী (গ) বলাকা (ঘ) মানসী৩। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?(ক) গীতাঞ্জলি (খ) সোনার তরী (গ) মানসী (ঘ) চোখের বালি৪। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?(ক) ১২৮৮ (খ) ১৯১২ (গ) ১৯১৩ (ঘ) ১৯১৫৫। রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন কবে?(ক) ৭ আগস্ট ১৯৪১ (খ) ১৫ আগস্ট ১৯৪১ (গ) ৭ জুলাই ১৯৬১ (ঘ) ১৫ আগস্ট ১৯৬১৬। বিশ্বম্ভর বাবুর কয়টি ছেলে ছিল?(ক) দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি৭। অ্যা, তুই আমার গায়ে হাত তুলিস—উক্তিটি কার?(ক) ফটিকের (খ) মাখনের (গ) বাঘাবাগদির (ঘ) ফটিকের মায়ের৮। ফটিক বিড়বিড় করে কী বলতে লাগল?(ক) আমাকে ছুটি দাও (খ) মা আমাকে মারিসনে, মা (গ) মামা, আমাকে বাঁচাও (ঘ) আমি মাখনকে মারিনি মা৯। ‘কথা মাত্রই প্রগলভতা’ কার মুখে?(ক) ফটিকের মুখে (খ) ফটিকের মামাত ভাইয়ের মুখে (গ) মাখনের মুখে (ঘ) তের-চৌদ্দ বছরের ছেলেদের মুখে১০। কোন ছুটিতে মামা ফটিককে বাড়ি যাওয়ার কথা বললেন?(ক) গ্রীষ্মের (খ) বড়দিনের (গ) ঈদের (ঘ) পূজার১১। ফটিকের বন্ধুরা কেন বিমর্ষ হয়েছিল?(ক) ফটিকের মাকে দেখে (খ) বিশ্বম্ভর বাবুর আগমনে (গ) মাখন লালের ঔদাসীন্যে (ঘ) তাদের শিক্ষকদের আগমনে১২। মামির স্নেহহীন চোখে ফটিক কিসের মতো প্রতিভাত হয়েছিল?(ক) বিষের মতো (খ) শনি গ্রহের মতো (গ) দুর্গ্রহের মতো (ঘ) দুঃস্বপ্নের মতো১৩। চার দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কেবলই কী মনে হতো?(ক) মায়ের কথা (খ) খেলার সঙ্গীদের কথা (গ) গ্রামের কথা (ঘ) ঘুড়ি ওড়ানোর কথা১৪। ফটিককে ডাকতে তার মা কাকে পাঠিয়েছিলেন?(ক) মোহন দা (খ) মাখন (গ) বাঘা বাগদি (ঘ) বিশ্বম্ভর বাবু১৫। বিশ্বম্ভর বাবুর বাড়ির সামনে কখন একটা গাড়ি এসে থামল?(ক) সকালে (খ) দুপুরে (গ) সন্ধ্যায় (ঘ) রাতে১৬। ‘তাহার চেহারা ও ভাবখানা অনেকটা প্রভুহীন কুকুরের মতো হইয়া যায়’—কার?(ক) ফটিকের (খ) দরিদ্র ছেলেদের (গ) মাখনের (ঘ) তের-চৌদ্দ বছরের ছেলেদের১৭। মামা ফটিককে ছুটির কথা বলেছিলেন?(ক) বৈশাখ মাসে (খ) কার্তিক মাসে (গ) পৌষ মাসে (ঘ) আষাঢ় মাসে১৮। কোনটি ফটিক জ্বরের ঘোরে বলেনি?(ক) আমি মাখনকে মারিনি, মা (খ) মা, আমাকে মারিসনে মা (গ) মামা, আমার ছুটি হয়েছে কি (ঘ) এখন আমি বাড়ি যাচ্ছি১৯। তের-চৌদ্দ বছরের ছেলেদের রবীন্দ্রনাথ কী বলেছেন?(ক) আপদ (খ) বালাই (গ) তত্ত্বজ্ঞানী (ঘ) নির্বোধ২০। ‘নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল’—‘ছুটি’ গল্পে কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে?(ক) মাখন (খ) ফটিক (গ) বিশ্বম্ভর বাবু (ঘ) বাঘা বাগদি২১। ‘ফটিক নাচার হইয়া পড়িল’ কখন?(ক) মাস্টারের মার খাইয়া (খ) ব্যামো বাধাইয়া (গ) বই হারাইয়া (ঘ) শহরে আসিয়া২২। তের-চৌদ্দ বছরের বালকেরা কার কাছে আত্মবিকৃত হয়ে থাকে?(ক) স্নেহপরায়ণ মা (খ) ক্ষমাশীল ব্যক্তি (গ) স্নেহপরায়ণ ব্যক্তি (ঘ) খেলার সঙ্গী২৩। ‘ছুটি’ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে?(ক) ঘরে বাইরে (খ) শেষের কবিতা (গ) যোগাযোগ (ঘ) গল্পগুচ্ছ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল