৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা:বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাউপসর্গপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের বহু নির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১৭। বাংলা উপসর্গ কয়টি?ক) ২২টি খ) ১৯টি গ) ২০টি ঘ) ২১টি১৮। নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?ক) অপি, অভি খ) সম, সগগ) কু, নি ঘ) অজ, অতি১৯। নিদাঘ শব্দে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে?ক) নিতান্ত অর্থে খ) ন্যূন অর্থেগ) নঞ অর্থেঘ) আতিশয্য২০। নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?ক) বাজে খরচ খ) কারখানাগ) আকণ্ঠ ঘ) অবগাহন২১। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?ক) ইতিহাস খ) অনুবাদগ) অভিযান ঘ) গরমিল২২। কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?ক) অকাজ খ) পরিবেশগ) নিষেধ ঘ) বিবর্ণ২৩। ‘বিপক্ষ’-শব্দে ‘বি’-উপসর্গটি কী ধরনের?ক) বাংলা খ) তৎসমগ) আরবি ঘ) ফারসি২৪। আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সাগরে, এখানে অ কোন উপসর্গ?ক) সংস্কৃত খ) খাঁটি বাংলাগ) বিদেশি ঘ) খাঁটি বাংলা ও সংস্কৃত২৫। ‘সুনিপুণ শব্দে ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে?ক) আতিশয্য খ) বিশেষগ) অতিশয় ঘ) নিশ্চয়২৬। অজমূর্খ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?ক) বাংলা খ) সংস্কৃতগ) দেশি ঘ) বিদেশি২৭। বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?ক) প্রহার খ) খাস কামরাগ) আগ্রহ ঘ) উপকার২৮। উপসর্গ শব্দের কোথায় বসে?ক) আগে বসে খ) পরে বসেগ) অন্ত্যে বসে ঘ) উপরের কোনোটিই না২৯। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?ক) অজ খ) পরাগ) অনু ঘ) উপ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল