৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনাঃ বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উমর ফারুকপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা প্রথম পত্রের উমর ফারুক কবিতার বহু নির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ৪২. হজরত উমর ফারুক (রা.) ইসলাম গ্রহণের পূর্বে— ক) কোরাইশ ছিলেন খ) পৌত্তলিক ছিলেন গ) ইহুদি ছিলেন (ঘ) নাছারা ছিলেন৪৩. হযরত উমর ফারুক (রা.)র বোন কোন সূরা পাঠ করছিলেন—ক) সূরা আদ্ দীন খ) সূরা আল বাকারা গ) সূরা আল ইমরান ঘ) সূরা তোয়াহা৪৪. জেরুজালেম শহরের প্রতিষ্ঠাতা কে— ক) হজরত সুলায়মান (আ.) খ) হজরত উমর (রা.) গ) হজরত জিব্রাইল (আ.) ঘ) হজরত ইব্রাহিম (আ.)।৪৫. ‘সায়ফুল্লাহ’ কার উপাধি ছিল? (ক) মহাবীর খালিদ (রা.)র খ) হজরত উমর (রা.)র গ) হজরত আলী (রা.)র ঘ) আবু শাহমার ৪৬. ‘ফারুক’ কার উপাধি ছিল? ক) মহাবীর খালিদ (রা.)র খ) হজরত উমর (রা.)র গ) হজরত আলী (রা.)র ঘ) আবু শাহমার৪৭. ‘সাইফুল্লাহ’ শব্দের অর্থ কী?ক) সত্য-মিথ্যার প্রভেদকারী খ) গুণী গ) আল্লাহ তাআলার তরবারি ঘ) জ্ঞানী৪৮. ‘ফারুক’ শব্দের অর্থ কী? ক) সত্য-মিথ্যার প্রভেদকারী খ) গুণী গ) আল্লাহ তাআলার তরবারি ঘ) জ্ঞানী ৪৯. মহাবীর খালিদ (রা.)কে সেনাপতি পদ থেকে অপসারণের মূল কারণ কী ছিল? i. আইনের চোখে সবাই সমান বলে ii. আল্লাহ তাআলার ওপর একান্ত নির্ভরশীলতা প্রমাণে iii. রাষ্ট্রীয় অর্থ অপব্যয়ের জন্য নিচের কোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৫০. কাবা শরিফ কখন মুসলমানদের জন্য কেবলা রূপে নির্ধারিত হয়? ক) হজরত উমর (রা.)র খেলাফতের পর খ) হজরত সুলায়মান (আ.)র শাসনামলে গ) ওহি নাজিলের পর ঘ) হজরত মুহম্মদ (সা.)র নবুয়ত পাওয়ার পর৫১. ‘উমর ফারুক’ কবিতায় ‘আমিরুল মুমেনিন’ কে? ক) বিশ্বাসীদের নেতা খ) বিশ্ববাসীর নেতা গ) হজরত উমর (রা.) ঘ) হজরত মুহাম্মদ (সা.) ৫২. আজানের ধ্বনি কবির কাছে ‘প্রিয়হারা কার কান্নার মতো’ মনে হওয়ার কারণ—i. মুয়াজ্জিনের কণ্ঠস্বর ক্ষীণ ছিল বলে ii. অনেক দূর থেকে আজান ভেসে আসছিল iii. হজরত উমর (রা.)র স্মৃতি মনে পড়ায় নিচের কোনটি সঠিক? ক) i খ) iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৫৩. এশার আজানকে তুলনা করা হয়েছে—i. পাপিয়ার ডাকের সঙ্গে ii. প্রিয়হারা কার কান্নার সঙ্গে iii. চকোরীর ডাকের সঙ্গে নিচের কোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii ৫৪. কোন চরণটিতে হজরত উমর (রা.)র মানবপ্রেম প্রকাশ পেয়েছে? ক) ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি খ) বন্ধু, আমার এ ভার আমিই বহিব সোজা গ) সিপাহসালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা ঘ) অঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের৫৫. ‘জানি না সেদিন ফেরশতা তব করেছে কিনা স্তব’ কোন দিন? ক) যেদিন আবু শাহমাকে উমর ফারুক (রা.) মেরে ফেললেন দোররা মেরে খ) যেদিন দুখিনী মায়ের জন্য উমর ফারুক (রা.) খাদ্য নিয়ে গেলেন গ) যেদিন ছিন্নবস্ত্র রোধে শুকিয়ে হাজার দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা করলেন ঘ) যেদিন তপ্ত মরুতে নিজে উটের রশি ধরে ভৃত্যকে উটের পৃষ্ঠে চড়ালেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল