পদাশ্রিত নির্দেশকপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি পদাশ্রিত নির্দেশক নিয়ে আলোচনা। এটি বাংলা ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। এর দ্বারা বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা করা যায়।প্রশ্ন: পদাশ্রিত নির্দেশক কী? বচনভেদে পদাশ্রিত নির্দেশকের কি রূপভেদ হয়? ব্যাখ্যা করো।উত্তর: বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় বা প্রত্যয়জাতীয় শব্দ রয়েছে, যা কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে। বচনভেদে পদাশ্রিত নির্দেশকের রূপভেদ প্রযুক্ত হয়। উদাহরণ: একবচন: টি, টা, খানা, খানি ইত্যাদি নির্দেশক ব্যবহূত হয়।যেমন: কলমটা দাও। কাপড়খানা তুলে রাখো। বইখানি যত্নে রাখো ইত্যাদি।বহুবচন: গুলি, গুলা, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন—মানুষগুলি আর মানুষের মতো আচরণ করছে না। পটোলগুলিন নষ্ট হওয়ার পালা। আমগুলো খুব মিষ্টি ইত্যাদি।প্রশ্ন: পদাশ্রিত নির্দেশকের ব্যবহার লেখো।উত্তর: ইংরেজিতে Article ব্যবহারের যেমন কতগুলো নিয়ম আছে, তেমনি বাংলায়ও পদাশ্রিত নির্দেশকের ব্যবহারেরও কতগুলো নিয়ম আছে। নিয়ম: শব্দের সঙ্গে টা, টি, যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন: একটা আম নষ্ট। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা জ্ঞাপন করে। যেমন: তোমার অপেক্ষায় ১০টি বছর কাটিয়ে দিয়েছি। নিরর্থকভাবেও নির্দেশক টা, টির ব্যবহার লক্ষণীয়। যেমন: সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা রাখো। নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট বোঝায়। যেমন: ওটি যেন কার? এটা নয়, ওটা আনো। গোটা বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই-ই বোঝায়। গোটা শব্দ আগে বসে সংশ্লিষ্ট পদটির অনির্দিষ্টতা বোঝায়। যেমন: গোটা দেশটাই ছারখার হয়ে গেছে। গোটা দুই কমলা লেবু আছে। একখানা বই কিনে দাও। টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা—উভয় অর্থেই ব্যবহূত হয়। যেমন: সবটুকু ওষুধ খেয়ে ফেলো। (নির্দিষ্টতা অর্থে) বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ: কেতা, তা, পাটি ইত্যাদি। যেমন: কেতা—১০ টাকার পাঁচ কেতা নোট, তা—১০ তা কাগজ দাও। পাটি—আমার একপাটি জুতা ছিঁড়ে গেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল