পুরুষ ও স্ত্রীবাচক এবং দ্বিরুক্ত শব্দপ্রিয় শিক্ষার্থীরা, আজ আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র থেকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে। এ বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পারলে লিঙ্গ নির্ধারণে সহজ হবে।প্রশ্ন: নিত্য পুরুষবাচক ও নিত্য স্ত্রীবাচক শব্দ কী? উদাহরণ দাও।উত্তর: বাংলায় এবং তৎসম শব্দে এমন কতগুলো শব্দ রয়েছে, যা দ্বারা শুধু পুরুষ ও শুধু স্ত্রী বোঝায় তাদের নিত্য পুরুষবাচক ও নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন: নিত্য পুরুষবাচক শব্দ: কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার।নিত্য স্ত্রীবাচক শব্দ: সতীন, এয়ো, সৎমা, সধবা, কুলটা ইত্যাদি।প্রশ্ন: কোন পুরুষবাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ রয়েছে? উদাহরণ দাও।উত্তর: যেসব পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে তা নিচে দেওয়া হলো— পুরুষবাচক স্ত্রীবাচক স্ত্রীবাচক ভাই বোন ভাবীশিক্ষক শিক্ষয়ত্রী শিক্ষকপত্নী দেবর ননদ জাবন্ধু বান্ধবী বন্ধুপত্নী দাদা দিদি বৌদিবি.দ্র.: তৎসম পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহূত হয় এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহূত হয়। যেমন: বিদ্বান লোক এবং বিদুষী নারী; এখানে ‘লোক’ পুরুষবাচক বিশেষ্য এবং ‘নারী’ স্ত্রীবাচক বিশেষ্য। ‘বিদ্বান’ পুরুষবাচক বিশেষণ এবং ‘বিদুষী’ স্ত্রীবাচক বিশেষণ। কিন্তু বাংলায় সংস্কৃত ব্যাকরণে এ নিয়ম মানা হয় না। যেমন সংস্কৃত সুন্দর বালক ও সুন্দরী বালিকা। বাংলায় সুন্দর বালক ও সুন্দর বালিকা।দ্বিরুক্ত শব্দপ্রশ্ন: দ্বিরুক্ত শব্দ কয় প্রকার ও কী কী? উদাহরণসহ ব্যাখ্যা করো।উত্তর: দ্বিরুক্ত শব্দ নানা প্রকার হতে পারে, যেমন: ১. শব্দের দ্বিরুক্তি, ২. পদের দ্বিরুক্তি, ৩. অনুকার দ্বিরুক্তি।১. শব্দের দ্বিরুক্তি: একই শব্দ পরপর দুবার ব্যবহূত হয়ে বিশিষ্ট ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ দ্বিরুক্তি বলে। যেমন: দিন দিন, মাঠে মাঠে, ভালো ভালো ফল ইত্যাদি।২. পদের দ্বিরুক্তি: বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বা পদের দ্বিরুক্তি বলে। যেমন: ঘণ্টায় ঘণ্টায় ওষুধ খাবে। সে মনে মনে চিন্তা করতে লাগল।৩. অনুকার দ্বিরুক্তি: কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এ জাতীয় ধনাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য বোঝায়। যেমন: ঘেউ ঘেউ, মিউ মিউ ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল