ধনধান্য পুষ্পভরাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘ধনধান্য পুষ্পভরা’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।# আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—এই বাংলায়হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশেকুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়;প্রশ্ন: ক. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটি মূলত কী?প্রশ্ন: খ. কবির কাছে তাঁর জন্মভূমি সর্বশ্রেষ্ঠ কেন?প্রশ্ন: গ. উদ্দীপকের চরণগুলোর ভাববস্তুর সঙ্গে ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতার ভাববস্তুর কী মিল লক্ষ করা যায়—চিহ্নিত করো।প্রশ্ন: ঘ. ‘নিজের দেশের প্রতি মমত্ববোধ সবারই সহজাত।’—উদ্দীপক ও ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতার আলোকে কথাটি মূল্যায়ন করো।উত্তর: ক. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটি মূলত একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান।উত্তর: খ. কবির কাছে তাঁর জন্মভূমিই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে থাকে। এখানে এ দেশের কবির কাছে এই দেশ স্বপ্ন দিয়ে তৈরি। এই দেশ নানা স্মৃতি দিয়ে ঘেরা। এ দেশের অপরূপ প্রকৃতি কবিকে মুগ্ধ করে। বাংলার গাছপালা, নদ-নদী, শস্যখেত ইত্যাদি কবিকে অভিভূত করে। বাংলার চিরচেনা প্রকৃতির রূপসী কন্যা এই দেশ কবির কাছে অনন্য ও অসাধারণ হয়ে ধরা পড়ে। এমন কি কবি এ দেশকে সব দেশের রানীজ্ঞান করেন বলেই কবির কাছে তাঁর জন্মভূমি সর্বশ্রেষ্ঠ।উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত হয়েছে—এ দেশের কবি রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। চরণগুলোর মধ্য দিয়ে আমরা বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করতে পারি। এখানে কবি তাঁর নিজের দেশকে গভীরভাবে ভালোবাসেন। প্রিয় জন্মভূমির অতি তুচ্ছ জিনিসগুলো কবির দৃষ্টিতে অপরূপ রূপে ধরা পড়ে। বাংলার প্রকৃতিকে ভালোবাসার মধ্য দিয়ে তার নিজের দেশের প্রতি যে মমত্ববোধ প্রকাশিত হয়েছে তা অনিঃশেষ। কেননা এই বাংলার আকাশে ওড়া শঙ্খ চিল, শালিক কিংবা ভোরের কাক, কার্তিকের নবান্নের দেশ, চিরচেনা কাঁঠাল গাছের ছায়ার মধ্যে কবিকে খুঁজে পাওয়া যাবে।অপরদিকে ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায় কবি সব দেশের সেরা মাতৃভূমির মনোহারিনী দেশাত্মবোধক চিত্র অঙ্কন করেছেন। এখানে কবির দেশ স্বপ্নময় স্মৃতিময়। এ জন্মভূমির কোনো তুলনা নেই। এ দেশের নির্মল আকাশে চন্দ্রসূর্য অকৃপণ আলো ছড়ায়। নদ-নদী, পাহাড়-পর্বত, ফসলের সবুজ মাঠ, ফুলে-ফলে নত বৃক্ষরাজি এ দেশকে অপরূপ করে তুলেছে। পাখির গান, ভ্রমরের গুঞ্জন দেশের মানুষকে পাগল করে তোলে। এমন দেশে জন্মলাভ করে সবাই গর্বিত। উদ্দীপক ও পাঠ্য কবিতার মধ্যে প্রকৃতিকে ভালোবাসার মধ্য দিয়ে যে প্রবল দেশাত্মবোধ উচ্চারিত হয়েছে তারই সাদৃশ্যপূর্ণ স্বদেশের প্রকৃতি চিত্রিত হয়েছে।উত্তর: ঘ. ‘নিজের দেশের প্রতি মমত্ববোধ সবারই সহজাত’—কথাটি চিরশাশ্বত সত্য কথা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে তার দেশের প্রতি মমত্ব অনুভব করে না। স্বদেশের প্রতি ভালোবাসা জন্মজাত। উদ্দীপকের চরণগুলোতে কবির সহজাত ভালোবাসাই উচ্চারিত হয়েছে। কবি যে তার নিজের দেশকে তুচ্ছ জিনিসগুলোর মধ্যে নিজেকে বিস্তার করে দিয়েছেন। তিনি বাংলার প্রকৃতির সঙ্গে মিশে যেতে চেয়েছেন। শঙ্খচিল, শালিক, কাক, কাঁঠাল ছায়ায়, কিংবা সুদর্শনের মতো তুচ্ছ পোকার মধ্যে কবিকে খুঁজে পাওয়া যাবে। তেমনি দেখা যায় ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায়ও কবি স্বদেশ-চেতনায় উজ্জীবিত। তার মতে, দেশের প্রতিটি মানুষের কাছে জন্মভূমির কোনো তুলনা নেই। জন্মভূমির মনোহারি রূপ সব দেশের রানীস্বরূপ। এখানে কবি জন্মভূমিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ বলেছেন। অর্থাৎ আপন দেশের প্রতি যে মমত্ববোধ, প্রবল ভালোবাসা উভয় কবির কবিতায় উচ্চারিত হয়েছে—তা শুধু তাদেরই সহজাত স্বদেশপ্রেম নয়, বরং স্বদেশের প্রতিটি মানুষেরই তা সহজাত দেশপ্রেম। মা ছাড়া যেমন সন্তানের অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি দেশের সঙ্গে দেশের মানুষের সেই সম্পর্কই বিরাজমান। তাই আমাদের জন্মভূমি আমাদের মায়ের সমান—এই দেশের প্রতি মায়ের মতো ভালোবাসা তা সবারই সহজাত।