৯ম ও ১০ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনার শিল্পগুণপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ে সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।তিমু মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী এবং তার বন্ধু বুশরা মার্ক আইডিয়াল স্কুলের ছাত্রী। দুজনে মিলে পত্রিকায় একটি লেখা পাঠায়। তিমু দুর্বোধ্য শব্দ ব্যবহার করার ফলে তার লেখা ছাপানো হয় না। কিন্তু বুশরার উপস্থাপন কৌশল সহজ-সরল, তাই তার লেখা পত্রিকায় ছাপা হয়। ক. ‘রচনার শিল্পগুণ’ কোন সময়ের গদ্য নিদর্শন?খ. অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা কোন অর্থে একে অপরের পরিপূরক? ব্যাখ্যা করো।গ. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে উল্লিখিত কোন গুণটির উপস্থিতির কারণে বুশরার লেখাটি ছাপা হয়েছে? বুঝিয়ে লেখো। ঘ. উদ্দীপকের মূলভাবই ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের মূল সুর—কথাটি বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি উনিশ শতকের গদ্য নিদর্শন। উত্তর: খ. পাঠকের বোধগম্যতার দিক থেকে অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা একে অপরের পরিপূরক। অর্থব্যক্তি যেকোনো লেখার বক্তব্যকে সুস্পষ্ট করে আর প্রাঞ্জলতা সেই সুস্পষ্ট বক্তব্যকে সহজবোধ্য করে তোলে। তাই অর্থব্যক্তির সাহায্যে রচনার ভাবপ্রকাশক হিসেবে উপযুক্ত শব্দ নির্বাচন অপরিহার্য— যার মাধ্যম প্রাঞ্জলতা। এভাবে যেকোনো লেখাকে পাঠকের কাছে সুস্পষ্টভাবে সহজ শব্দে উপস্থাপকের ক্ষেত্রে অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা একে অপরের পরিপূরক।উত্তর: গ. অর্থব্যক্তি ও প্রাঞ্জলতার কারণে বুশরার লেখাটি পত্রিকায় ছাপা হয়েছে।যেকোনো রচনাকে সুন্দর ও সার্থক করাই হলো রচনার শিল্পগুণ। রচনাকে সুন্দর ও সার্থক করতে হলে রচনার দুটি গুণ থাকা আবশ্যক—অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা। উদ্দীপকের বুশরার লেখায় এ দুটি গুণই বিদ্যমান, তাই তার লেখা ছাপা হয়েছে। উদ্দীপকের তিমু বোধগম্য নয় এমন দুর্বোধ্য শব্দ ব্যবহার করেছে, যার ফলে তার লেখা পাঠকের মনোযোগী হবে না, এ জন্যই ছাপা হয়নি। কিন্তু অতি সহজ-সরল প্রাঞ্জল ভাষায় বুশরা তার লেখা উপস্থাপন করেছে, যা পাঠক পড়া মাত্রই বুঝতে পারবে। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে অর্থব্যক্তি ও প্রাঞ্জলতার মাধ্যমে বলা হয়েছে রচনা যেন পাঠক পড়া মাত্রই বুঝতে পারে। এই দুটি ধারা ঠিক রেখে বুশরা তার লেখায় মনোযোগী হয়েছে—যা পড়া মাত্রই পাঠক বুঝতে পারবে তাই তার লেখা এই গুণ দুটির জন্য পত্রিকায় ছাপা হয়েছে। উত্তর: ঘ. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেকোনো রচনাকে সহজবোধ্য ও সাবলীল ভাষায় প্রকাশ করার যে তাগিদ দিয়েছেন উদ্দীপকের মূলভাব সে সুরই বহন করে। পাঠক পড়ামাত্র যে লেখা বুঝতে পারে না, সে লেখা শিল্পগুণসম্পন্ন নয়। লেখক তাঁর লেখা অনুভূতির কথা পাঠককে বোঝাতে পারলেই তাঁর লেখা সার্থক। প্রবন্ধে ও উদ্দীপকে সহজবোধ্য লেখাকে অর্থময় করার ইঙ্গিত দেওয়া হয়েছে এবং দুর্বোধ্য লেখাকে বর্জন করার কথা বলা হয়েছে।যেকোনো লেখাকে অর্থময় করে তোলে অর্থব্যক্তি, আর রচনাকে সহজ-সরল বা সহজবোধ্য করে তোলে প্রাঞ্জলতা। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে দুর্বোধ্য শব্দ ব্যবহার করা, অযথা রচনাকে দুর্বোধ্য করা উচিত নয় বলে যেমন সতর্ক করা হয়েছে, তেমনি লোকে পড়ামাত্রই যেন যেকোনো পাঠকে সহজ ভাবতে পারে—সে মর্মে অর্থব্যক্তি ও প্রাঞ্জলতার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। উদ্দীপকের তিমু ও বুশরার লেখায় উপরিউক্ত বিষয় বিদ্যমান।উদ্দীপকের তিমু দুর্বোধ্য ও কঠিন শব্দ লিখেছে, যার ফলে পাঠক তা বুঝতে পারবে না বলেই তার লেখা ছাপা হয়নি, কিন্তু বুশরার উপস্থাপন কৌশল অতি সহজ-সরল-প্রাঞ্জল, যার ফলে তার লেখা যে পড়বে সেই বুঝতে পারবে। রচনার শিল্পগুণ প্রবন্ধে বলা হয়েছে, রচনায় যে কথাটি বলা উদ্দেশ্য তা যথাযথ ও সহজভাবে প্রকাশ করা হলো উৎকৃষ্ট রচনার বৈশিষ্ট্য। এ জন্য যে শব্দগুলো উপযুক্ত এবং কার্যকর রচনার ক্ষেত্রে সে শব্দই গ্রহণ করতে হবে। পাঠকের কাছাকাছি সম্পর্কযুক্ত শব্দ ব্যবহারই হলো একজন মননশীল লেখকের কাজ—যা উদ্দীপকের বুশরার মধ্যে বিদ্যমান। অপ্রয়োজনীয় ও একাধিক অর্থবোধক শব্দ প্রয়োগ করে রচনাকে কঠিন করা উচিত নয়—উদ্দীপকের তিমুর মধ্যে আমরা সেইরূপ আভাস পাই। তাই বলা যায়, উদ্দীপকের মূলভাবই ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের মূল সুর।