৯ম ও ১০ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট  অংশ-৩প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাওভদ্র মোরা, শান্ত বড়, পোষমানা এ প্রাণবোতাম আঁটা জামার নিচে শান্তিতে শয়ান।২৮. উদ্দীপকে বর্ণিত বক্তব্যের বিপরীত বক্তব্য নিচের কোন রচনায় লক্ষ করা যায়?ক. স্বাধীনতা তুমি খ. মাগো ওরা বলে গ. অভিযাত্রিক ঘ. শহীদ স্মরণে২৯. উল্লিখিত উদ্দীপকের বক্তব্যের সঙ্গে মিল লক্ষ করা যায় নিচের কোন চরণের?ক. বিনিদ্র আঁখি তারকার সম পথে পথে তারা চলে খ. ওদের ফিরিয়ে দাও তুমি, ফিরিয়ে দাও আমাদের বহুবন্ধনে গ. একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা ঘ. দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয়ে করে জয়৩০. সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কার প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে? ক. কৃষকের প্রতি খ. শ্রমিকের প্রতি গ. নিপীড়িত গণমানুষের প্রতি ঘ. নিপীড়িত জনতার প্রতি৩১. স্বাধীনতাকে কবি কার সাঁতারের সঙ্গে তুলনা করেছেন?ক. দুরন্ত বালকের খ. গ্রাম্য মেয়ের গ. দুর্জয় সৈনিকের ঘ. গ্রামীণ কৃষকের৩২. ‘ডালের বড়ি শুকিয়ে রেখেছি।’ এখানে কী প্রকাশিত হয়েছে?ক. অপেক্ষা খ. আয়োজন গ. ছুটি ঘ. আদর৩৩. মোহাম্মদ মনিরুজ্জামানের ক্ষেত্রে নিচের কোনটি বিশেষত প্রযোজ্য?ক. সুরকার খ. গীতিকার গ. নাট্যকার ঘ. গল্পকার৩৪. ‘ইন্দ্রধনু’ শব্দের অর্থ কী?ক. ইন্দ্রের ধনুক খ. দেবতা গ. রংধনু ঘ. মেঘের রং৩৫. ‘আগুন’ শব্দের প্রতিশব্দ—i) হুতভুক, হুতাশন ii) বৈশ্বানর, বায়ুসখা iii) পবন, অনিলনিচের কোনটি ঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৬. নিচের কোনটির ঘটনাস্থল চীন দেশে?ক. দেওয়ানা-মদিনা খ. আলীবাবা ও চল্লিশ দস্যু গ. আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ ঘ. সিন্দাবাদ৩৭. মোতাহের হোসেন চৌধুরীর মতে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কাকে স্বর্গতুল্য মনে করে?ক. বসতবাড়িকে খ. জন্মভূমিকে গ. কারাগারকে ঘ. বিদ্যালয়কে৩৮. ‘সময়ের প্রয়োজনে’ বর্ণিত ‘ওর কবরে দিয়ে দিয়েছি।’ এখানে কী দেওয়ার কথা বলা হয়েছে?ক. রক্তমাখা জামা খ. গল্পের খাতা গ. চিঠি ঘ. বই৩৯. লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল কারা বসে আছে?ক. ছাত্র-জনতা খ. গণমানুষ গ. বিদ্রোহী সৈনিক ঘ. বিদ্রোহী শ্রোতা৪০. সত্যেন্দ্রনাথ দত্তের ‘ঝর্ণা’ কবিতায় আছে—i) অনুপ্রাস ii) মাত্রাবৃত্ত ছন্দ iii) অক্ষরবৃত্ত ছন্দনিচের কোনটি ঠিক?ক. i ও ii খ. ii গ. iii ঘ. i ও iiiসঠিক উত্তর: অংশ-৩২৮। গ ২৯। খ ৩০। গ ৩১। খ ৩২। ক ৩৩। খ ৩৪। গ ৩৫। ক ৩৬। গ ৩৭। গ ৩৮। গ ৩৯। ঘ ৪০। ক।