৯ম ও ১০ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুইজন বীরশ্রেষ্ঠ প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।এই রচনাটিতে ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের নেতৃত্বে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ এবং তাঁর মহান ত্যাগের কথা স্মরণ করা হয়েছে। শত্রুর গোলার আঘাতে নিজে মৃত্যুবরণ করে সহযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন তিনি। শহীদ মোস্তফা কামাল আমাদের অকুতোভয় বীরশ্রেষ্ঠ।প্রশ্ন: ক. ইপিআর কী?প্রশ্ন: খ. বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ হয়, ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সঙ্গে ‘দুজন বীরশ্রেষ্ঠ’ সংকলনে কার সঙ্গে সাদৃশ্য রয়েছে, তুলে ধরো।প্রশ্ন: ঘ. ‘তাদের জন্য আমাদের চক্ষুজুড়ে অশ্রু, আর হূদয়জুড়ে স্ফীত অহংকার’—উক্তিটি উদ্দীপক ও দুজন বীরশ্রেষ্ঠ সংকলন অবলম্বনে বিশ্লেষণ করো।উত্তর: ক. ইপিআর হলো ইস্ট পাকিস্তান রাইফেলস।উত্তর: খ. পাকিস্তানি শাসকদের সীমাহীন অন্যায়, অত্যাচার আর বৈষম্যথেকে মুক্তির জন্য এ দেশে মুক্তিযুদ্ধ হয়।১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি তথা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে পদদলিত করতে থাকে। তাদের অন্যায়ে এ দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, লুট হয়ে যেতে থাকে এ দেশের সব প্রাপ্য ও ন্যায্য অধিকার। তাদের নির্মম নিপীড়ন, বৈষম্য, দস্যুতা, সম্পদ পাচারের সীমাহীন দৌরাত্ম্য থেকে চিরমুক্তি লাভের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়।উত্তর: গ. উদ্দীপকের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের সঙ্গে দুজন বীরশ্রেষ্ঠ সংকলনের মুন্সী আবদুর রউফের সাদৃশ্য রয়েছে।বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বিপন্ন করেছেন, কিন্তু পিছু হটেননি। দেশমাতৃকার জন্য তিনি জীবন দান করে প্রমাণ করেছেন—এ দেশের সন্তানেরা এ দেশকে কত ভালোবাসে! তাঁর এ সাহসী মনোভাবের পরিচয় আমরা মুন্সী আবদুর রউফ চরিত্রটির মধ্যে খুঁজে পাই। তিনিও দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।মুন্সী আবদুর রউফ ১৯৭১ সালে স্থলযুদ্ধে অংশ নেন। তিনি বুড়িঘাট এলাকার চিংড়ি খালের যুদ্ধে শহীদ হন। তিনি একটি মাত্র মেশিনগান নিয়ে যুদ্ধ করছিলেন। অথচ পাকিস্তানিদের ভারী অস্ত্রের গোলা ধেয়ে আসছিল তাঁর দিকে, তবুও তিনি পিছু হটলেন না। বাংলার মাটিকে তিনি রক্তে রঞ্জিত করলেন। মা-মাটিকে ভালোবেসে তিনি শহীদ হলেন। উদ্দীপকের মোস্তফা কামালও শত্রুর গোলার আঘাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মারা যান। দেশের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক মনোভাবের জন্যই আমরা উভয় চরিত্রের মধ্যে প্রগাঢ় দেশপ্রেম ও নিবিড় শ্রদ্ধাবোধের সাদৃশ্য খুঁজে পাই।উত্তর: ঘ. দুজন বীরশ্রেষ্ঠ নিবন্ধে ও উদ্দীপকের শহীদ বীরশ্রেষ্ঠদের মাহাত্ম্যের কথা তুলে ধরা হয়েছে—যাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাবোধ ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে।বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর সেনানীদের আত্মত্যাগ বাংলার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। আলোচ্য দুজন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ ও রুহুল আমিনের আত্মত্যাগ একটি দেশকে মুক্ত করতে অনেক সাহায্য করে, যা উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মধ্যেও আমরা খুঁজে পাই।দুজন বীরশ্রেষ্ঠ নিবন্ধে মুন্সী আবদুর রউফ ও রুহুল আমিন মৃত্যু নিশ্চিত জেনেও শত্রুদের ভয়ে পিছপা হননি। তাঁরা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন—শহীদ হয়েছেন দেশের জন্য। উদ্দীপকের মোস্তফা কামালও দেশের জন্য সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন। উভয় ক্ষেত্রেই তাঁদের প্রতি আমাদের হূদয়জুড়ে অহংকার সৃষ্টি হয়।নিজের জীবনের চেয়েও আলোচ্য তিন সেনানী দেশের প্রতি মমতা ও মানুষের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই যুদ্ধ চালিয়ে গেছেন। ভয়হীন ও আত্মত্যাগী এসব পুরুষের গভীর চেতনায় দেশের স্বাধীনতার বীজ সুপ্ত হলো। দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্যই অকুতোভয় এই সৈনিকেরা নিজের জীবনের মায়া তুচ্ছ করে দেশের স্বাধীনতা আনতে দৃঢ় সংকল্পে আবদ্ধ ছিলেন। মহান মুক্তিযুদ্ধে এসব বীর সেনানীর জন্যই আমরা চূড়ান্ত বিজয় লাভ করতে সক্ষম হয়েছি। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে আমাদের মহান স্বাধীনতা। তাঁদের এই বীরত্বগাথা চিরদিন এ দেশে অমোহনীয় হয়ে থাকবে; বাঙালি স্মরণ করবে হূদয়ের অতল ভালোবাসা দিয়ে। বীর বাঙালির অসীম নেতৃত্ব, দুঃসাহসী মনোভাব, উদার মানসিকতা ও নিবিড় ধৈর্যের কারণেই এ দেশ মুক্ত হয়েছে পাকিস্তানি বাহিনীর মতো ঘৃণ্য জানোয়ারদের কাছ থেকে। তাই এসব বীর সন্তানের জন্য সব সময় ‘আমাদের চক্ষুজুড়ে অশ্রু, হূদয়জুড়ে স্ফীত অহংকার।