৯ম ও ১০ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট  অংশ-৩প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।২৫. বাংলা ভাষার প্রতি গভীর মমত্ব প্রকাশিত হয়েছে কোনটিতে? ক. বঙ্গবাণী খ. মাগো ওরা বলে গ. শহীদ স্মরণে ঘ. স্বাধীনতা তুমি২৬. সনেটের ষটেক কী থাকে?ক. আবেগের পরিণতি খ. কল্পনার পরিণতি গ. মাত্রার পরিণতি ঘ. ভাবের পরিণতি২৭. ‘ঝর্না’ কবিতার আলোকে কে পৃথিবীকে শ্যামল করেছে?ক. সূর্য খ. নদী গ. ঝর্না ঘ. বৃক্ষ ২৮. ৭ মার্চের ভাষণের দিন তাদের হাতের মুঠোয় কী ছিল?ক. লাল সালু খ. খাবার গ. শপথ ঘ. মৃত্যু২৯. ‘অমরা’ শব্দের অর্থ কী?ক. ভূ-পৃষ্ঠ খ. পৃথিবী গ. আকাশ ঘ. স্বর্গ৩০. হযরত উমরের কোন গুণটিকে করুণা বশ করতে পারেনি?ক. সত্যের খ. শাসনের গ. সাম্যের ঘ. ন্যায়ের৩১. পল্লী মানুষের মন কেড়ে নেয় নিচের কোনটি?ক. রূপকথার গল্প খ. রূপকথার রাজকন্যা গ. পল্লী বর্ষা ঘ. পল্লী প্রকৃতি৩২. অভিযাত্রিক কবিতার আলোকে বিনিদ্র আঁখি তারকার মতো কোথায় জ্বলে?ক. দিগন্তে খ. আকাশে গ. পথে পথে ঘ. আঁধার ঘরে৩৩. ‘কেঁপে কেঁপে’ ওঠে পদ্মার উচ্ছ্বাসে’—পদ্মার উচ্ছ্বাস বলতে কী বোঝাচ্ছে?ক. প্রবল স্রোত খ. প্রবল আন্দোলন গ. প্রবল ভাবাবেগ ঘ. উত্তাল তরঙ্গ৩৪. কবি স্বাধীনতাকে কার খোলা চুলের সঙ্গে তুলনা করেছেন?ক. মায়ের খ. বউয়ের গ. বোনের ঘ. গৃহিণীর৩৫. ‘মাগো ওরা বলে’ কবিতায় ছেলের চিঠি পেয়ে মা—ক.কাঁদে আর পড়ে খ. পড়ে আর হাসে গ. কাঁদে আর হাসে ঘ. কাঁদে আর মূর্চ্ছা যায়৩৬. নির্মলেন্দু গুণ ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি লিখেছেন—i. ভবিষ্যৎ প্রজন্মের জন্য ii. কিশোরের জন্য iii . আগামীর শিশুদের জন্যনিচের কোনটি ঠিক?ক. i খ. i ও ii গ. iii ঘ. i ও iii৩৭. ‘সাইমুম’ শব্দের অর্থ হলো—ক. লু-হাওয়া খ. সমুদ্রের ঝড় গ. মরুভূমির ঝড় ঘ. বৈশাখী তুফানউদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে।৩৮. উদ্দীপকের চরণের সারমর্মের কথাটি নিচের কোন রচনার সঙ্গে সাদৃশ্য লক্ষ করা যায়?ক. স্বাধীনতা তুমি খ. মাগো ওরা বলে গ. স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো ঘ. শহীদ স্মরণে৩৯. উদ্দীপকের ভাবসত্যের সঙ্গে মিল আছে—i. সময়ের প্রয়োজনে ii. দুজন বীরশ্রেষ্ঠ iii . শহীদ স্মরণেনিচের কোনটি ঠিক?ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii৪০. বাংলা সাহিত্যে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা?ক. মেঘনাদবধ খ. দুর্গেশনন্দিনী গ. গীতাঞ্জলি ঘ. অগ্নিবীণা।সঠিক উত্তর: অংশ-৩২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ঘ ৩১. ক ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. গ ৩৭. গ ৩৮.গ ৩৯. গ ৪০. গ।