৯ম ও ১০ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাদ্বিরুক্ত শব্দপ্রিয় শিক্ষার্থী, আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের দ্বিরুক্ত শব্দ নিয়ে বহুনির্বাচনী প্রশ্ন। আগামীকাল ছাপা হবে সঠিক উত্তর।১. আমার জ্বর জ্বর লাগছে—দ্বিরুক্তটি কোন পদের প্রয়োগের উদাহরণ? ক) বিশেষ্য খ) বিশেষণ গ) সর্বনাম ঘ) ক্রিয়া ২. ধ্বনাত্মক দ্বিরুক্তি কোনটি? ক) চোখে চোখে খ) চুপচাপ গ) শন শন ঘ) পথঘাট ৩. দ্বিরুক্ত শব্দ কত প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ৪. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি? ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ) বারবার মেঘ ডেকে ওঠে গ) দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় ঘ) মন কেমন কেমন করে। ৫. চিক চিক করে বালি কোথা নেই কাদা—এখানে দ্বিরুক্ত শব্দের কোন পদরূপে ব্যবহূত হয়েছে? ক) বিশেষ্যের বিশেষণ খ) অব্যয়ের বিশেষণ গ) বিশেষণের বিশেষণ ঘ) ক্রিয়া বিশেষণ ৬. অনুভূতিজাত ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ কোনটি? ক) ঝিমঝিম খ) টুপটাপ গ) মিউমিউ ঘ) শাঁ শাঁ৭. কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ—এখানে ধন্যাত্মক দ্বিরুক্তটি কোন পদরূপে ব্যবহূত হয়েছে? ক) বিশেষ্য খ) বিশেষণ গ) ক্রিয়া ঘ) ক্রিয়া বিশেষণ৮. পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি? ক) ছোট ছোট ডাল কেটে ফেল খ) ঝিরঝির বাতাস বইছে গ) ডেকে ডেকে হয়রান হয়েছি ঘ) ধীরে ধীরে যাও।৯. দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, কিন্তু পদ দ্বিরুক্ত অবিকৃত থাকে—এই নিয়মের উদাহরণ কোনটি? ক) ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে খ) ফোঁটা ফোঁটা পানি পড়ছে গ) হাতে হাতে ফল পেয়েছেঘ) চোর হাতেনাতে ধরা পড়েছে।১০. কোনটি পদাত্মক দ্বিরুক্তর উদাহরণ? ক) দিন দিন খ) রোজ রোজ গ) হাতে হাতে ঘ) সুনসান ১১. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?ক) ছটফট খ) ফিটফাট গ) সরাসরি ঘ) খটাখট ১২. আধিক্য অর্থে দ্বিরুক্ত হয়েছে কোনটি? ক) জ্বর জ্বর খ) শীত শীত খ) ধামাধামা ঘ) টকটক ১৩. ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্ত ব্যবহূত হয়েছে? ক) ডেকে ডেকে হয়রান হয়েছি খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির গ) বৃষ্টি পড়ে টুপুর টাপুর ঘ) ফোড়াটা টনটন করছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল