পদাশ্রিত নিদের্শকপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের পদাশ্রিত নির্দেশক থেকে আলোচনা করব। পরীক্ষায় এ অংশ থেকে একাধিক বহুনির্বাচনী প্রশ্ন থাকে। বিষয়বস্তুটি ভালোভাবে আয়ত্ত করবে।প্রশ্ন: পদাশ্রিত নির্দেশক কী? বচন ভেদে পদাশ্রিত নির্দেশকের কী রূপভেদ হয়? ব্যাখ্যা করো।উত্তর: বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় বা প্রত্যয় জাতীয় শব্দ রয়েছে যা কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে। এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে। বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article ‘The’-এর স্থানীয়।বচন ভেদে পদাশ্রিত নির্দেশকের রূপভেদ প্রযুক্ত হয়। যেমন: একবচন: টা, টি, খানা, খানি ইত্যাদি নির্দেশক ব্যবহূত হয়। উদাহরণ: কলমটা দাও, কাপড়খানা তুলে রাখ, বইখানি যত্নে রাখ ইত্যাদি।বহুবচন: গুলি, গুলা, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। উদাহরণ: মানুষগুলি আর মানুষের মতো আচরণ করছে না। পটোলগুলিন নষ্ট হওয়ার পালা। আমগুলো খুব মিষ্টি ইত্যাদি।প্রশ্ন: পদাশ্রিত নির্দেশকের ব্যবহার লেখো।উত্তর: ইংরেজিতে Article ব্যবহারের যেমন কতগুলো নিয়ম রয়েছে, তেমনি বাংলায়ও পদাশ্রিত নির্দেশকের ব্যবহারেরও কতগুলো নিয়ম রয়েছে। যেমন:ক) ১. ‘এক’ শব্দের সঙ্গে ‘টা’টি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। উদাহরণ: একটা আম নষ্ট। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা জ্ঞাপন করে। যেমন—তোমার অপেক্ষায় ১০টি বছর কাটিয়ে দিয়েছি।২. নিরর্থকভাবেও নির্দেশক টা, টির ব্যবহার লক্ষণীয়। উদাহরণ: সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা রাখো।৩. নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট বোঝায়। উদাহরণ: ওটি যেন কার? এটা নয়, ওটা আন।খ. গোটা বচনবাচক। বাচক শব্দটির আগে বসে, এবং খানা, খানি পরে বসে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই-ই বোঝায়। গোটা শব্দ আগে বসে সংশ্লিষ্ট পদটির অনির্দিষ্টতা বোঝায়। উদাহরণ: গোটা দেশটাই ছারখার হয়ে গেছে। গোটা দুই কমলালেবু আছে। একখানা বই কিনে নিয়ো।গ) টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহূত হয়। উদাহরণ: সবটুকু ওষুধ খেয়ে ফেলো (নির্দিষ্টতা অর্থে)।ঘ) বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ: কেতা, তা, পাটি ইত্যাদি। উদাহরণ: কেতা—১০ টাকার পাঁচ কেতা নোট।তা—দশ তা কাগজ দাও। পাটি—আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে।