বচনপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘বচন’ অংশ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।# বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ১৩। কোনটি বিশেষ পদের একবচন রূপে ব্যবহূত হয়েছে?ক. বাগানে ফুল ফুটেছে খ. মানুষ মরণশীলগ. আকাশে চাঁদ উঠেছে ঘ. বনে বাঘ আছে১৪। কোনটি একবচনে উদাহরণ?ক. বনে বাঘ থাকে খ. শিক্ষক ছাত্র পড়াচ্ছেন গ. লোকে বলে ঘ. মানুষ মরণশীল১৫। কোন বহুবচন বোধক শব্দটি শুধু জন্তুর ক্ষেত্রে ব্যবহূত হয়?ক. নিকর খ. দাম গ. পাল ঘ. মালা১৬। কোন বহুবচন বোধক শব্দগুলো কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহূত হয়?ক. কুল, সমূহ, বৃন্দ খ. বর্গ, বৃন্দ, মালাগ. কুল, সমূহ, বৃন্দ নিচয়, সবল ঘ. আবলি, পুঞ্জ, রাশি১৭। কোনটির প্রয়োগ একবচন হলেও বহুবচন বোঝাচ্ছে? ক. হাঁড়ি হাঁড়ি সন্দেশ খ. বাগানে ফুল ফুটেছে গ. অঢেল টাকা-পয়সা ঘ. অজস্র লোক১৮। নিচের কোনটি বিদেশি মূল ভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে?ক. আলেম দল খ. শিক্ষকবৃন্দ গ. কুসুম নিচয় ঘ. সাহেববান১৯। কোনটি সঠিক বহুবচন? ক. হাসিমুখ খ. মন্ত্রী সকল গ. তারকাবৃন্দ ঘ. কবিতারাজি২০। ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধের শব্দ বসবে?ক. নিচয় খ. দাম গ. নিকর ঘ. রাজি২১। একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়? ক. উচ্চারণগত খ. অর্থগত গ. অবস্থানগত ঘ. আকৃতিগত২২। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? ক. বর্ণনাভেদে খ. অর্থভেদে গ. প্রয়োগভেদে ঘ. বচনভেদে২৩। ‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটি?ক. পক্ষী খ. জন গ. ছাত্র ঘ. পর্বত২৪। নিচের কোনটি বিশেষ নিয়ম সাধিত বহুবচন? ক. বড় বড় মাঠ খ. এটাই করিমদের বাড়ি গ. সিংহ বনে থাকে ঘ. হস্তিযুদ্ধ মাঠে ফসল নষ্ট করেছে# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: বচন: ১৩। গ, ১৪। খ, ১৫। গ, ১৬। ঘ, ১৭। খ, ১৮। ঘ, ১৯। ক, ২০। গ, ২১। ঘ, ২২। ঘ, ২৩। গ, ২৪। খ।