মডেল টেস্ট অংশ-১প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে উল্লিখিত ‘বিজ্ঞাপনের’ অর্থ—i. গ্রন্থের ভূমিকা ii. রাজকর্মচারীর রিপোর্ট iii. ইশতিহার নিচের কোনটি ঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii২. ‘আশীর্বাদ করি তুমি চিরজীবী হও.’ —কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে?ক. জাএদা খ. হজরত ইমাম হোসেন (রা.)গ. কাসেম ঘ. সখিনা৩. ‘ছুটি’ গল্পে ফটিক কোন মাসে মায়ের কাছে যাওয়ার অনুমতি পায়?ক. ভাদ্র মাসে খ. আশ্বিন মাসে গ. পৌষ মাসে ঘ. কর্তিক মাসে ৪. ‘মহেশ’ গল্পে ষাঁড়টি কোন গাছের সঙ্গে বাঁধা ছিল? ক. পিটালিগাছ খ. বাবলাগাছ গ. বরইগাছ ঘ. জামগাছ৫. প্রমথ চৌধুরীর মতে, স্কুল-কলেজের শিক্ষা বর্তমানে—i. অনেকাংশে ব্যর্থ ii. অনেকাংশে সফল iii. অনেকাংশে মারাত্মককোনটি ঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii৬. বেগম রোকেয়ার মতে, নারীদের জেগে ওঠার ক্ষেত্রে প্রথমে কোনটি বাধা হয়ে দাঁড়ায়?ক. পুরুষ খ. সমাজ গ. রাষ্ট্র ঘ. ধর্ম৭. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে উল্লিখিত ‘এবার ফিরাও মোরে’ কবিতাটি কার?ক. দীনেশ চন্দ্র সেন খ. দক্ষিণারঞ্জন মিত্র গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম ৮. মানুষ মুহাম্মদ (স.) প্রবন্ধে বর্ণিত হযরত মুহাম্মদ (স.) কিসের দুধ পান করে তৃষ্ণা দূর করেন?ক. গরুর খ. ছাগলের গ. দুম্বার ঘ. উটের৯. ‘দুরন্ত পথিক’ কথিকায় পথিককে মানবতার সত্য শাশ্বত পথে আহ্বান জানায় কে? ক. মুক্ত আত্মা খ. মাথার খুলি গ. বিগত পথিক সব ঘ. দূরের দিগ্বলয়১০. মোহাহের হোসেন চৌধুরীর মতে, শিক্ষা-দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে কোন সমস্যার সমাধান সহজেই হয়ে যায়? ক. মুক্তির খ. কর্মের গ. চাকরির ঘ. অন্ন-বস্ত্রের১১. ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত মোনালিসা চিত্রকর্মটি কোন মিউজিয়ামে আছে?ক. গিমে খ. লুকশাবুর্গ গ. লুভর ঘ. ত্রোকাদেরো১২. ‘দুই মুসাফির’ গল্পে উল্লিখিত গ্রিষ্মে আলোর তীব্রতায় কী মূহ্যমান?ক. আকাশ খ. পথ গ. দিগন্ত ঘ. মাঠ১৩. বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের দিকে ব্যাকুলভাবে তাকিয়ে আছে কে? ক. পিতা খ. মাতা গ. স্ত্রী ঘ. পুত্রকন্যা১৪. সাধারণ তথ্যের জন্য কোনটির বিকল্প নেই?ক. কম্পিউটারের খ. ইন্টারনেটের গ. সাইবার ক্যাফের ঘ. বইয়ের১৫. ‘একদিন তার প্রবল আকর্ষণ ছিল.’— কিসের আকর্ষণ?ক. গ্রামের প্রতি খ. নদীর প্রতি গ. ছিপ-ঘুড়ি লাটাইয়ের প্রতি ঘ. গ্রামের প্রকৃতির প্রতি১৬. ‘ভাঁড়েও ভবানী’ কথাটির অর্থ কী?ক. তলাবিহীন ঝুড়ি খ. টাকার থলে গ. রিক্ত ঘ. নীরব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অংশ-১১. ঘ ২. গ ৩. ঘ ৪. খ ৫. ঘ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. গ।