৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘ছুটি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তু ভালোভাবে পড়বে। ফটিক তার গ্রাম ছেড়ে কলকাতায় তার মামার বাসায় স্বেচ্ছায় আনন্দে এসেছিল। কিন্তু কলকাতার ইটকাঠের সীমিত পরিবেশের জীবনযাত্রায় এবং মামির অন্যায় শাসনে এই নিরুপায় কিশোর তার মায়ের কাছে ফিরে যাওয়ার আশায় অজানা পথে পা বাড়ায়। মায়ের স্নেহাঞ্চল তাকে ডাকে। পূজার ছুটি উপলক্ষে চিরদিনের ছুটি পেয়ে তাই সে বলে, ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।’ক. উদ্দীপকে উল্লিখিত ফটিকের মামার নাম কী?খ. ফটিকের ‘অকূল সমুদ্রে যাত্রা’ দ্বারা কী বোঝানো হয়েছে?গ. ফটিকের মৃত্যুর জন্য তুমি কাকে দায়ী করো? যৌক্তিকতা উপস্থাপন করো।ঘ. ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।’—উক্তিটির তাৎ পর্য বিশ্লেষণ করো। উত্তর: ক. ফটিকের মামার নাম বিশ্বম্ভর বাবু।উত্তর: খ. কলকাতা শহরের মৃত্যুপুরীতে বন্দী হওয়ার পর ফটিক একদিন জ্বরে আক্রান্ত হয়ে জগতের সব বন্ধন ছিন্ন করে মুমূর্ষু অবস্থায় প্রলাপ বকে। জাহাজের খালাসিদের মতো সুর করে জল মাপে, কিন্তু সে যে অনন্তকালের পথে যাত্রা করেছে, সেখানে কোনো কূল নেই। সেই অকূল সমুদ্রের জলের তলা ফটিক পায় না। এভাবে ফটিকের মৃত্যুর দুয়ারে পৌঁছে যাওয়াকে ‘অকূল সমুদ্রে যাত্রা’ বলা হয়েছে। উত্তর: গ. ‘ছুটি’ গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিকের করুণ মৃত্যুর জন্য দায়ী পরিবেশ। ফটিক চরিত্রের এই ট্রাজেডি সৃষ্টিতে গল্পের পরিবেশের সঙ্গে বিভিন্ন চরিত্রকে সহায়ক ভূমিকা পালন করতে দেখা যায়। গ্রামের মানুষ গ্রামেই স্বাচ্ছন্দে বেঁচে থাকতে পারে। তাকে শহরের চার দেয়ালে আবদ্ধ নিষ্প্রাণ জীবনে নিয়ে গেলে অস্বাভাবিক হয়ে যায়। জলের মাছ জলেই বেঁচে থাকে। তাকে অ্যাকুরিয়ামে ভরলে একসময় মাছের করুণ পরিণতি লক্ষ করা যায়। ফটিকের বেলায়ও তাই ঘটে। শহরের ইট-পাথরের পরিবেশে ফটিক আটকা পড়ে, মানসিক নির্যাতনে নিষ্পেষিত হয়ে মৃত্যুর জন্যই হাঁসফাঁস করেছে।পরিবেশের অংশ হিসেবে কলকাতা শহরের নির্দয়-নির্মম মানুষগুলোকেও ফটিকের মৃত্যুর জন্য আংশিক দায়ী করা যায়। ১৩-১৪ বছরের বালক ফটিককে তার মামি একটা স্নেহহীন চোখে দুঃখস্বরূপ অবাঞ্ছিত জীব বলে মনে করেছেন। মামাতো ভাইদের কাছে পশুর মতো অবহেলা আর গঞ্জনা সহ্য করতে হয় ফটিককে। স্কুলের শিক্ষকের কাছে কেবলই দোর্দণ্ড শাসন আর গর্দভের গালি খেতে হয়েছে তাকে। এরা সবাই মিলে ফটিকের ভেতরকার মানুষকে নির্যাতন করে নরকে ঠেলে দেয়। বিশেষ করে মামি ফটিককে তার পরিবারে একটা বালাই বলে মনে করেছিলেন। সে জন্য আমরা বলতে পারি, ফটিকের করুণ মৃত্যুর জন্য প্রধানত পরিবেশকে দায়ী করা যায়। আর অন্যরা তার মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল