বঙ্গবাণীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘বঙ্গবাণী’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। i. যেসবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।ii. ‘মাগে, ওরা বলে,/সবার কথা কেড়ে নেবে।তোমার কোলে শুয়ে/গল্প শুনতে দেবে না।ক. ‘মাগে ওরা বলে’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?খ. মাতৃভাষার অবজ্ঞাকারীদের কবি দেশ ছেড়ে চলে যেতে বলেছেন কেন?গ. উদ্দীপক দুটির সাদৃশ্য নির্ণয় করো। ঘ. ‘উদ্দীপক দুটি সমকালীন সংকটকে তুলে ধরছে।’ মূল্যায়ন করো। উত্তর: ক. ‘মাগে ওরা বলে’ কবিতাটি ১৯৫৩ সালে প্রকাশিত হয়েছে। উত্তর: খ. যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে মাতৃভাষা বাংলাকে অবজ্ঞা করে, কবি তাদের এ দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছেন। কেননা এই শ্রেণীর লোকের মধ্যে কোনো দেশপ্রেম নেই, নেই ভাষার প্রতি ভালোবাসাও। স্বদেশ ও স্বভাষার প্রতি যাদের কোনো অনুরাগ নেই, তাদের এ দেশে থাকা উচিত নয়। নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি ও আত্মপরিচয় নিয়ে যারা বিভ্রান্ত, সংকীর্ণচেতা, তাদের জন্মভূমিতে বসবাস করার নৈতিক অধিকার থাকে না। কবি তাই তাদের ধিক্কার জানিয়েছেন। উত্তর: গ. উদ্দীপক দুটি সমকালীন ভাষা-সংকটকে অঙ্গুলি নির্দেশ করছে। প্রথম উদ্দীপকে সতের শতকের ভাষা ও সংস্কৃতির খণ্ডচিত্র লক্ষ করা যায়। এখানে একশ্রেণীর সংস্কারাচ্ছন্ন ও উন্নাসিক লোকদের নিজের দেশ, ভাষা ও সংস্কৃতির প্রতি অবজ্ঞার পরিচয় পাওয়া যায়। এরা স্বদেশ ও স্বভাষার প্রতি কিছুমাত্র মমতা প্রকাশ করে না। মাতৃভাষাকে উপেক্ষা করে পরভাষাচর্চায় যারা লিপ্ত, কবি তাদের ধিক্কার জানিয়ে, তাদের জন্ম-পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অপরপক্ষে, দ্বিতীয় উদ্দীপকে বিশ শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন পূর্ববাংলার মাতৃভাষা বাংলাকে নিয়ে একটি সংকটের চিত্র ফুটে উঠেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমির প্রতি নির্দেশ করে যে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ’৫২-এর ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল। তৎকালীন পাকিস্তানি শাসক মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু। এই ঘোষণা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে চরম অবজ্ঞা প্রদর্শন করে। ফলে এ দেশের ছাত্র-জনতা প্রতিবাদে ফেটে পড়ে। এমনকি ভাষার অধিকার করতে গিয়ে রাজপথে মিছিল করে কিছু দুরন্ত তরুণ জীবন দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল। এখানে উদ্দীপকদ্বয়ে মাতৃভাষা বাংলার দুটি ভিন্ন রৈখিক সমস্যা ও মীমাংসার কথা ফুটে উঠেছে। বৈসাদৃশ্যের বিচারে লক্ষণীয় যে একটিতে ভাষার ব্যবহারের কথা বলা হয়েছে আর অন্যটিতে স্বতন্ত্র জাতি হিসেবে বাঙালির ভাষার অধিকারের বিষয়টি উঠে এসেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল