৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ১ম পত্র ও ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদপ্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে অধ্যায় ৪ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।আমি বাংলায় ভালোবাসিআমি বাংলাকে ভালোবাসিআমি তারই হাত ধরেসারা পৃথিবীর মানুষের কাছে আসিআমি যা কিছু মহান বরণ করেছিবিনম্র শ্রদ্ধায়মেশে তের নদী সাত সাগরের জলগঙ্গায় পদ্মায়।ক. কপোতাক্ষ নদের অবস্থান বাংলাদেশের কোথায়?খ. গঠনগত দিক থেকে ‘কপোতাক্ষ নদ’ কোন শ্রেণীর কবিতা, ব্যাখ্যা করো।গ. ‘উদ্দীপকের কবিতার মধ্যেই ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূল সুর নিহিত’—তোমার স্বপক্ষে যুক্তি দাও।ঘ. ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে’—উদ্দীপক ও কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: ক. কপোতাক্ষ নদের অবস্থান বাংলাদেশের যশোর জেলায়।উত্তর: খ. গঠনগত দিক থেকে ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি ‘সনেট’শ্রেণীর।কপোতাক্ষ নদ কবিতাটিতে চৌদ্দ পঙিক্তর চৌদ্দ মাত্রা রয়েছে। অষ্টক ও ষটকের মধ্যে অষ্টকে ফুটে উঠেছে ভাবের প্রবর্তনা এবং ষটকে ফুটে উঠেছে ভাবের পরিণতি। দেশাত্মবোধের মাধ্যমে কপোতাক্ষ নদ একটি সার্থক ‘সনেট’-এ পরিণত হয়েছে। এ সনেটের গঠনগত দিক থেকে মাতৃভূমির প্রতি গভীর প্রেম ও ভালোবাসা দেখানো হয়েছে।উত্তর: গ. পরের ভাষার প্রতি কবি মুগ্ধ হয়ে নিজ ভাষা ত্যাগ করে অন্যত্র সাহিত্য রচনা করতে গিয়ে বুঝতে পারলেন, মাতৃভূমির ও মাতৃভাষার মতো কিছুই নেই—উদ্দীপকে সেই সত্যই প্রকাশ পেয়েছে।উদ্দীপকে বাংলা ভাষা, তথা সবকিছুর প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এ দেশের মানুষ, তাঁদের ভাব, ভাষা, প্রকৃতিসহ বিশ্বের কাছাকাছি আসা প্রগাঢ় ভালোবাসা উদ্দীপকে বিধৃত হয়েছে, যা কপোতাক্ষ নদ কবিতারই মূল সুরকে প্রভাবিত করে।কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রতি গুরুত্ব না দিয়ে ইংরেজি সাহিত্যে আকৃষ্ট হয়েছিলেন। তিনি এই দেশ ছেড়ে সুদূর বিভূমে সাহিত্য রচনার জন্য পাড়ি দিলেন। সাহিত্য রচনা করলেন, কিন্তু তিনি এ দেশের মতো সম্মান পেলেন না। ভালোবাসার ক্ষেত্রে তিনি সেই শৈশবের কপোতাক্ষের তীরে মায়ের স্নেহের কথা স্মৃতিতে নিয়ে এলেন। নিজের ভুল বুঝতে পেরেই তিনি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় লিখলেন, আমি যেখানেই থাকি না কেন হে নদ তুমি আমার মায়ের মতো, এ প্রবাসে আমি তোমাকে স্মরণ করি। উদ্দীপকেও আমরা এ সুরই দেখি। এই ভাষা, এই দেশই আমাদের পরম প্রিয়। তাই উদ্দীপকের মাঝে ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূল সুর বলে আমি মনে করি।উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত আত্মভুলের মাধ্যমে স্বদেশপ্রেম জাগ্রত করেছেন তাঁর ‘কপোতাক্ষ নদ’ কবিতায়।এ কবিতায় কবি স্মৃতিকাতরতার আবরণে প্রকাশ করেছেন দেশের প্রতি গভীর মমত্ববোধ। কবি ভুল করে, অভিমান করে এ দেশ ছেড়ে গেলেও তিনি যখন তাঁর ভুল বুঝতে পারলেন, তখন তিনি শৈশবের নদ কপোতাক্ষের স্মৃতিচারণা করেছেন এবং এরই মাধ্যমে তিনি দেশকে ভালোবাসা দিয়ে বরণ করেছেন।উদ্দীপকের মাঝে দেশের ভাষার প্রতি ও প্রকৃতির মাধ্যমে মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে, তেমনি কবিও বহু দেশের নদ-নদী দলে দলে দেখেছেন; কিন্তু তাঁর কপোতাক্ষের মতো এমন ‘কুলুকুলু’ ধ্বনিময় নদ আর খুঁজে পাননি। নিভৃত করুণ আর্তির মাধ্যমে এ নদীর শব্দ যেন সব সময় শুনতে পান বলে প্রকাশ করেছেন আর এমন দরদে তিনি বিহ্বল হয়ে পড়েছেন এবং সব সময় সে নামে তিনি যেন সুখ খুঁজে পান।কবি নিজেই বুঝতে পেরেছেন, নিজ দেশকে ভালোবাসলে পৃথিবীর সবকিছুর কাছাকাছি আসা যায়। শেষের দিকে কবিতায় তিনি লিখলেন, তিনি কি আর এ নদীর দেখা পাবেন? এমন দুগ্ধস্রোতরূপ মা-তুল্য নদীকে তিনি তাই মিনতি করে বলেছেন, সতত তুমি আমার মাঝে বিদ্যমান। প্রবাসজীবনে এসে আমি উপলব্ধি করতে পারছি, তুমি কত স্নেহাদরে আমাকে বেঁধেছিলে। উদ্দীপকের মধ্যেও আমরা দেখি বিনম্র শ্রদ্ধার মাধ্যমে দেশপ্রেমের জাগ্রত প্রকাশ। এমন প্রগাঢ় দেশপ্রেমে উদ্বুদ্ধ কবি তাই কপোতাক্ষ নদের কাছে মিনতি করে বলেছেন, কপোতাক্ষ নদ যেন বঙ্গবাসীর কাছে স্বদেশের প্রতি এই কাতরতাটুকু ব্যপ্ত করে যে তিনি প্রবাসে এসেও গানে, কবিতায়, মননে ও ধ্যানে তারই কথা মনে রেখেছে এবং তার নাম সব সময় জপে যাচ্ছেন।