পদপ্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের পদপ্রকরণ নিয়ে আলোচনা করব।প্রশ্ন: অব্যয় কাকে বলে? এটা কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।উত্তর: ন-ব্যয় = অব্যয়। যার কোনো ব্যয় নেই তাকে অব্যয় বলে। আরেকটু ব্যাপকভাবে বলা যায়, যে পদ সব সময় অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে একাধিক পদের, বাক্যাংশের, বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় বলে। যেমন: এবং, ও, আর, সুতরাং ইত্যাদি। অব্যয় পদকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। নিচে একটি ছকের মাধ্যমে তা দেখানো হলো।অব্যয় সমুচ্চয়ী অনন্বয়ী অনুসর্গ অনুকার অব্যয় সংযোজক বিয়োজক সংকোচক। ওপরের ছকে দেখা যায়, অব্যয়কে প্রথমে চার ভাগে ভাগ করা হয়েছে। সমুচ্চয়ী অব্যয়কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। ক) সমুচ্চয়ী অব্যয়: যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের বা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। সংযোজক অব্যয়: যে অব্যয় পদ বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের মধ্যে সংযোগ ঘটায়, তাকে সংযোজক অব্যয় বলে। যেমন: রহিম ও করিম একসঙ্গে খেলা করছে। এ বাক্যে ‘ও’ দ্বারা দুটি পদের সংযোগ ঘটানো হয়েছে।বিয়োজোক অব্যয়: যে অব্যয় পদ বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য পদের বিয়োগ ঘটায়, তাকে বিয়োজোক অব্যয় বলে। যেমন: হেনা কিংবা নাঈমাই এ কাজের জন্য দায়ী। এ বাক্যে ‘কিংবা’ দ্বারা দুটি পদের মধ্যে বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে।সংকোচক অব্যয়: যে অব্যয় পদ বাক্যস্থিত দুটি পদের মধ্যে অর্থের সংকোচন ঘটায়, তাকে সংকোচক অব্যয় বলে। যেমন: তিনি শুধু বিদ্যানই নন, পরন্তু জ্ঞানীও বটে। এখানে ‘পরন্তু’ অব্যয়টি দুটি বাক্যের মধ্যে সংকোচন ঘটিয়েছে।অনন্বয়ী অব্যয়: যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহূত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন: ঘৃণা প্রকাশে; ছি ছি, তুমি এত খারাপ! উচ্ছ্বাস অব্যয় বলে। উচ্ছ্বাস প্রকাশে; বাহ, কী সুন্দর দৃশ্য! এখানে ‘ছি ছি’ ও ‘বাহ’ অনন্বয়ী অব্যয়। অনুসর্গ অব্যয়: যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির মতো বসে কারক বাচকতা প্রকাশ করে, তাকে অনুসর্গ অব্যয় বলে। যেমন: ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে ‘দিয়ে’ অনুসর্গ অব্যয়। অনুকার অব্যয়: যেসব অব্যয় অব্যক্ত শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাদের অনুকার অব্যয় বলে। যেমন: করকর, শনশন, মরমর, রুমঝুম ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল