৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদপ্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের পদপ্রকরণ নিয়ে আলোচনা করব।প্রশ্ন: সর্বনাম পদ কাকে বলে? সর্বনামের শ্রেণী বিভাগ দেখাও। উত্তর: সর্বনাম পদ: বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহূত হয়, তাকে সর্বনাম বলে। যেমন: রহিম একজন ছাত্র। সে প্রতিদিন স্কুলে যায়। তার পড়ালেখায় কোনো গাফিলতি নেই। এই বাক্যগুলোর মধ্যে ‘সে’, ‘তার’ শব্দ দুটি প্রথম বাক্যের রহিমের প্রতিনিধিস্থানীয় শব্দরূপে ব্যবহূত হয়েছে। সুতরাং ‘সে’ এবং ‘তার’ শব্দ দুটি সর্বনাম পদ। বাংলা ভাষায় ব্যবহূত সর্বনামগুলোকে নিচের কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন: ১. ব্যক্তিবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি। ২. আত্মবাচক: স্বয়ং, নিজে, আপনি ইত্যাদি।৩. সামীপ্যবাচক: এ, এই, এরা ইত্যাদি।৪. দূরত্ববাচক: ওই, ওইসব, সব ইত্যাদি।৫. প্রশ্নবাচক: কে, কি, কোন, কার ইত্যাদি৬. সাকুল্যবাচক: সব, সকল, সমুদয় ইত্যাদি।৭. অনির্দিষ্টতাজ্ঞাপক: কোনো, কেহ, কেউ ইত্যাদি। ৮. ব্যাতহারিক: আপনা আপনি, নিজে নিজে, পরস্পর ইত্যাদি।৯. সংযোগজ্ঞাপক: যে, যিনি, যারা, যাহারা ইত্যাদি।১০. অনাদিবাচক: অন্য, অপর, পর ইত্যাদি।প্রশ্ন: ক্রিয়া পদ কাকে বলে? কীভাবে ক্রিয়া পদ গঠিত হয়? উদাহরণ দাও।উত্তর: যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে। অন্য কথায়, বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্টকালে কোনো কাজের সংঘটন বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে। যেমন: কবির খেলা করছে। সে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। এখানে, ‘করছে’ ও ‘দেবে’ পদ দুটি ক্রিয়া পদ। ক্রিয়া পদের গঠন: ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করতে হয়। যেমন: করছে = কর্ ধাতু + ছে বিভক্তি।