৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাভাবসম্প্রসারণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাবসম্প্রসারণ থেকে নমুনা উত্তর আলোচনা করব।মেঘ দেখে কেউ করিসনে ভয়/ আড়ালে তার সূর্য হাসে,হারা শশীর হারা হাসি/ অন্ধকারেই ফিরে আসে।ভাবসম্প্রসারণ: সংগ্রামমুখর মানবজীবনের বিভিন্ন ধাপে নানা বাধাবিঘ্ন আসে। এতে ভয় পেয়ে সাহস হারালে জীবনের কাম্য লক্ষ্যে পৌঁছানো যায় না। বরং এসব বাধা তুচ্ছ করে এগিয়ে গেলেই সার্থকতা লাভ করা যায়। কেননা অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনই ব্যর্থতার পরই আসে সফলতা।অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—অমোঘ বিশ্বনিয়মে মহাকাল এই তিনকাল-পরিক্রমায় বয়ে চলছে নিরবধি। মানবজীবনও চলমান এই কালপ্রবাহে। এই কালপরিক্রমায় ভবিষ্যৎ নিয়ে মানুষের অধীরতা সামান্যই। বর্তমানই মানুষের জীবনে সবচেয়ে ফলপ্রসূ। এই বর্তমানই একসময় পরিণত হয় স্মৃতিবাহী অতীতে। শত চেষ্টায়ও সে অতীতকে ফিরিয়ে আনা যায় না বর্তমানের চৌহদ্দিতে। তাই অতীতের জন্য আক্ষেপ না করে যে বর্তমান হাতের মুঠোয়, তার মধ্যেই জীবনের সার্থকতা লাভের চেষ্টা করাই শ্রেয়। প্রকৃতির অমোঘ নিয়মে দিনের শেষে সূর্য অস্ত যায়। তারপর কালো আঁধারে ঢাকা পড়ে বিশ্ব চরাচর। রাতের আকাশে অন্ধকারের বুক চিরে মুক্তার মতো জ্বলজ্বল করে অসংখ্য নক্ষত্র। অনুপম সে সৌন্দর্য। সেই সৌন্দর্যকে উপেক্ষা করে রাতের বেলায় কেউ যদি সূর্যের আলোয় উদ্ভাসিত আকাশের জন্য হা-হুতাশ করে, তার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তবে সে কেবল ব্যর্থই হয় না, রাতের সৌন্দর্য উপলব্ধি থেকেও সে বঞ্চিত হয়। অথচ এ জগতে কেউ এই সত্যটুকু বুঝতে পারে না। তারা কঠিন বাস্তবে প্রত্যাশিত মাধুর্য না দেখলে বর্তমানকে মেনে নিতে পারে না। বিগত দিনের স্মৃতি বুকে আঁকড়ে থাকতে চায়। অতীত স্মৃতির জাবর কেটে ভুলে থাকতে চায় বর্তমানকে। তাদের কাছে বর্তমানের চেয়ে অধিকতর সুখ-স্বপ্নময় মনে হয় ফেলে আসা অতীতকে। আর বর্তমান সম্পর্কে গভীর হতাশা তাদের আচ্ছন্ন করে। কিন্তু বাস্তবে এরা বুঝতে পারে না যে অতীতের জন্য হা-হুতাশ করে বর্তমানকে উপেক্ষা করায় লাভ তো হয়-ই না, বরং ভবিষ্যতের সাফল্য ও সম্ভাবনার সুযোগটুকুও নষ্ট করে। এ ধরনের অতীত-আচ্ছন্নতা জীবনে বর্তমানকে কাজে লাগাতে কেবল ব্যর্থ হয় না, ভবিষ্যতের সম্ভাবনাকেও নিঃশেষ করে দেয়। ফলে শেষ পর্যন্ত জীবন আচ্ছন্ন হয় ব্যর্থতা ও হতাশায়। তাই বিগতের জন্য শোক না করে, বর্তমানকে গুরুত্ব দেওয়াই শ্রেয়। প্রকৃতির অমোঘ নিয়ম মেনে নিয়েই জীবনের পূর্ণতার পথে অগ্রসর হওয়ার চেষ্টায়ই সার্থকতা আসে। অতীতের শোকে বর্তমানকে উপেক্ষা করা বিজ্ঞতার পরিচায়ক নয়। তাতে অতীতকে পাওয়া যায় না, বর্তমানও ব্যর্থ হয়। মানুষের জীবনের চলার পথ কুসুমাস্তীর্ণ নয়। প্রতি মুহূর্তে মানুষকে নানা প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে অগ্রসর হতে হয়। চলার পথে মানুষের জীবনে এমন কঠিন সমস্যা আসে, যখন সাফল্যের আর কোনো আশা নেই বলেই মনে হতে পারে। এতে যদি আমরা ভীত হই, পথ চলার সাহস হারিয়ে ফেলি তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে। বরং এসব বাধাবিপত্তি তুচ্ছ করে প্রবল সাহসে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে। একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দিয়ে বসে থাকা যাবে না। কেননা ‘Failure is the piller of success.’ অর্থাৎ ব্যর্থতাই হলো সাফল্যের সোপান। পৃথিবীতে যেসব মানুষ সার্থকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন, যাঁদের নাম পৃথিবীর মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তাঁদের জীবনী পর্যালোচনা করলে আমরা দেখব, কঠিন সাধনার পর তাঁরা সার্থকতা লাভ করেছেন। এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের মুক্তিযুদ্ধ। পাকিস্তানী ও রাজাকারদের প্রবল বিরোধিতা ও নির্যাতনে বাঙ্গালী যদি পিছপা হতেন, তাহলে আজ আমরা স্বাধীন দেশে বাস করতে পারতাম না। তাই একবার ব্যর্থ হলেই চলা থামিয়ে না দিয়ে নতুন করে আবার শুরু করাই মানুষের কর্তব্য হওয়া উচিত। কেননা জীবনে যেকোনো জিনিস পেতে হলে প্রয়োজন তপস্যা ও সাধনা।আলোর রূপ ফুটিয়ে তোলার জন্য যেমন অন্ধকার একান্ত প্রয়োজন, তেমনই দুঃখ-বেদনা ও অভাবে তীব্র জ্বালা আছে বলেই আমাদের জীবনে সুখ, আনন্দ ও স্বাচ্ছন্দ্য এত কাম্য। আলো-অন্ধকার, সুখ-দুঃখ মানবভুবনে পাশাপাশি আবর্তিত হয়। দুঃখের কালো মেঘ কেটে গিয়ে একদিন সোনালি আলো সবার জীবনকে আলোকিত করে।