৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী অংশ  ভাষাপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করবো। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।২৬. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?ক. আলমারি, গুদাম খ. চাহিদা, শিখ গ. চা, চিনি ঘ. কুপন, ডিপো২৭. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?ক. কথ্য ভাষা খ. লেখ্য ভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা২৮. বাংলা ভাষার চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?ক. আভিজাত্যপূর্ণ খ. পদবিন্যাস সুনির্দিষ্ট গ. কৃত্রিমতা বর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয়২৯. সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহূত শব্দ কোনগুলো?ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ গ. অর্ধ-তৎসম শব্দ ঘ. দেশি শব্দ৩০. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?ক. কুচ্ছিত খ. ভবন গ. মনুষ্য ঘ. বৈষ্ণব৩১. কথোপকথন, বক্তৃতা ও নাটকের জন্য বেশি উপযোগী—ক. সাধু ভাষা খ. আঞ্চলিক ভাষা গ. চলিত ভাষা ঘ. কথ্য ভাষা৩২. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?ক. অপিনিহিতি খ. পারিভাষিক শব্দ গ. রূঢ়ি শব্দ ঘ. তৎসম শব্দ৩৩. মানুষের কণ্ঠনিঃসৃত বাক-সংকেতের সংগঠনকে কী বলে?ক. ধ্বনি খ. অক্ষর গ. ভাষা ঘ. শব্দ৩৪. মানুষ নিচের কোনটির সাহায্যে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?ক. অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে খ. কণ্ঠধ্বনির সাহায্যে গ. চিত্রাঙ্কনের সাহায্যে ঘ. ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে৩৫. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?ক. মধুমালতী খ. সিকান্দরনামা গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলী৩৬. নিচের কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়?ক. চলিত ভাষা কৃত্রিমতাবর্জিত খ. চলিত ভাষা গুরুগম্ভীর গ. চলিত ভাষা বক্তৃতায় উপযোগী ঘ. চলিত ভাষায় তৎসম শব্দের ব্যবহার কম৩৭. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?ক. তুর্কি খ. ফারসি গ. পর্তুগিজ ঘ. আরবি৩৮. ‘তোশক’ কোন ভাষার শব্দ?ক. আরবি খ. ফারসি গ. পর্তুগিজ ঘ. ফরাসি৩৯. খাঁটি বাংলা শব্দ বলা হয় কী ধরনের শব্দকে?ক. তৎসম খ. তদ্ভব গ. অর্ধ-তৎসম ঘ. দেশি৪০. ‘কুচ্ছিত’ কোন ভাষার শব্দ?ক. তৎসম খ. তদ্ভব গ. অর্ধ-তৎসম ঘ. দেশি৪১. কোন শব্দের পারিভাষিক শব্দ করার দরকার নেই?ক. সমাপ্তি খ. সচিব গ. বেতার ঘ. টেলিভিশন৪২. কোনটি সাধুরীতির শব্দ?ক. সহিত খ. করবার গ. তুলো ঘ. শুক্লো৪৩. ভাষাগুলোকে নির্দিষ্ট পরিবেশে কীসের প্রতীক বলা হয়?ক. ভাব ও বিষয়ের খ. বস্তু ও ভাবের গ. বস্তু ও বিষয়ের ঘ. বস্তু ও বিন্যাসের৪৪. মানুষের কণ্ঠনিঃসৃত কীসের সংগঠনকে ভাষা বলে?ক. বাক সংকেতের খ. ধ্বনি সংকেতের গ. শব্দ সংকেতের ঘ. বর্ণ সংকেতের৪৫. কোনটি বাকযন্ত্রের অংশ নয়?ক. কণ্ঠ খ. ফুসফুস গ. গলনালি ঘ. কর্ণ৪৬. লুঙ্গি কোন ভাষার শব্দ?ক. চীনা খ. জাপানি গ. দেশি ঘ. বর্মি৪৭. ‘তুরুপ’ শব্দটি কোন ভাষার শব্দ?ক. পর্তুগিজ খ. ওলন্দাজ গ. গুজরাটি ঘ. মিয়ানমার৪৮. বাংলা ভাষা ও সাহিত্যের যুগ কয়টি?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ৪৯. বাংলা গদ্য কোন যুগের নিদর্শন?ক. প্রাচীন খ. আদি গ. মধ্য ঘ. আধুনিক।বাংলা ২য় পত্র: বহুনির্বাচনী অংশের সঠিক উত্তর: ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৪. খ ৩৫. গ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. খ ৪০. গ ৪১. ঘ ৪২. ক ৪৩. খ ৪৪. ক ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. খ ৪৮. খ ৪৯. ঘ।