অধ্যায় ণ-ত্ব ও ষ-ত্ব বিধানপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ণ-ত্ব ও ষ-ত্ব বিধান থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।১. বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই? ক. ন-ধ্বনির খ. মূর্ধন্য- ণ-ধ্বনির ও মূর্ধন্য-ষ ধ্বনির গ. ট-বর্গীয় ধ্বনির ঘ. প-বর্গীয় ধ্বনির২. যেসব তৎসম শব্দে ‘ষ’ আছে তা বাংলায় কী অবস্থায় আছে? ক. বিকৃত হয়েছে খ. অবিকৃত অবস্থায় আছে গ. কিছু বিলুপ্তির পথে ঘ. সব কটিই অশুদ্ধ ৩. সমাসবদ্ধ শব্দে দুপদের অর্থের প্রাধান্য থাকলে ণ-ত্ব বিধান খাটে না, এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। এর উদাহরণ কোনটি? ক. অনুষঙ্গ খ. যতন গ. রতন ঘ. ত্রিনয়ন ৪. আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না—এ বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? ক. বিশেষ খ. পৌষ গ. বাস ঘ. কাষ্ঠ ৫. স্বভাবতই মূর্ধন্য-ণ-এর ব্যবহার হয়েছে কোনটিতে? ক. বাণী খ. মরণ গ. ঘণ্টা ঘ. ব্যাকরণ ৬. কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয়? ক. তৎসম খ. বিদেশি গ. বাংলা ঘ. তদ্ভব ৭. কোন শব্দের বানান ‘ষ-ত্ব বিধান’ অনুসারে শুদ্ধ? ক. ইষ্টার্ণ খ. অগ্নিষাৎ গ. অনুসঙ্গ ঘ. মুমূর্ষু৮. স্বভাবত ‘ষ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে? ক. অনুষঙ্গ খ. অভিষেক গ. অনুষ্ঠান ঘ. অভিলাষ৯. কোন বানানটি সঠিক?ক. মাষ্টার খ. ফটোষ্টাট গ. কস্ট ঘ. ওষ্ঠ ১০. কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্ত্য স মূর্ধন্য ষ হয়? ক. ত, থ খ. র, ষ গ. ট, ঠ ঘ. ড, ঢ১১. কোন শব্দের বানানে স্বভাবতই ‘ষ’ হয়? ক. তৃষ্ণা খ. দ্বেষ গ. দৃষ্টি ঘ. বর্ষণ ১২. ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহূত হয়? ক. ন খ. ঋ গ. র ঘ. ণ ১৩. কোনটি বানান অশুদ্ধ? ক. সরণি খ. সুবর্ণ গ. অনুষঙ্গ ঘ. ফটোষ্ট্যাট ১৪. কোন জাতীয় শব্দে ‘ণ’-এর ব্যবহার হয়? ক. তদ্ভব শব্দে খ. তৎসম শব্দে গ. অর্ধতৎসম শব্দে ঘ. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে১৫. ষ-ত্ব বিধানে স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে? ক. মানুষ খ. বর্ষা গ. নষ্ট ঘ. বিষয় ১৬. বিদেশি শব্দে ‘ষ’-এর ব্যবহার— ক. হয় খ. হয় না গ. কখনো হয় ঘ. বিশেষ অর্থে হয় ১৭. নিচের কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়? ক. কৃপণ খ. লাবণ্য গ. কাণ্ড ঘ. ব্রাহ্মণ ১৮. নিচের কোন ধরনের শব্দেই কেবল ‘ণ’ পাওয়া যায়? ক. তৎসম খ. অর্ধতৎসম গ. তদ্ভব ঘ. সব ধরনের ১৯. কোনটি বানান ভুল? ক. বরষণ খ. লবণ গ. কাণ্ড ঘ. পাষাণ ২০. ট ও ঠ-এর আগে কী যুক্ত হয়? ক. ণ খ. ষ গ. ণ ষ, ঘ. ন ২১. কোনটি স্বভাবতই মূর্ধন্য-ষ-এর উদাহরণ? ক. কাষ্ঠ খ. বিষয় গ. কৃষক ঘ. ষড়যন্ত্র ২২. কোন বর্ণের পর ‘ষ’ ব্যবহার হয়? ক. স খ. শ গ. ঋ ঘ. ড়২৩. ঋ, র, ষ-এর পরে তৎসম মূর্ধন্য (ণ) ব্যবহূত হয়—এই সূত্রের বাইরের উদাহরণ কোনটি? ক. কৃষ্ণ খ. হরিণ গ. বিশেষণ ঘ. ব্যাকরণ ২৪. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে? ক. তৃণ খ. বর্ণ গ. রামায়ণ ঘ. পাণি২৫. বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না? ক. শ খ. ণ গ. স ঘ. হ২৬. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে ২৭. স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে? ক. বিশেষণ খ. কণিকা গ. কণ্টক ঘ. গ্রহণ ২৮. ‘ঋ’, ‘র’, ‘ষ’, এর পরে কোন বর্ণটি হয়? ক. ণ খ. ন গ. ন্ন ঘ. স্ন ২৯. ষ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল? ক. অনুষঙ্গ খ. সুষমা গ. অভিষেক ঘ. ষ্টেশন ৩০. শব্দের সাথে কী যুক্ত হলে ‘ষ’ হবে না?ক. র/ম খ. ণ-ত্ব বিধান গ. ‘ই’ ‘উ’ উপসর্গ ঘ. সাৎ প্রত্যয় সঠিক উত্তর: (ণ-ত্ব ও ষ-ত্ব বিধান): ১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ।