৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বনি পরিবর্তনপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘ধ্বনি পরিবর্তন’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?ক) বিষমীভবন খ) সমীভবন গ) ধ্বনিবিপর্যয় ঘ) ব্যঞ্জন বিকৃতি২। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?ক) ইস্কুল খ) রিসকা গ) বসিত ঘ) বিলিতি৩। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?ক) অভিশ্রুতি খ) বিষমীভবন গ) স্বরলোপ ঘ) অন্তর্হতি৪। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?ক) মুড়া>মুড়ে খ) পিশাচ>পিচাশ গ) মোজা>মুজো ঘ) দেশি>দিশি৫। শব্দে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?ক) প্রগত সমীভবন খ) পরাগত সমীভবন গ) মধ্যগত সমীভবন ঘ) অন্যান্য সমীভবন৬। যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কী বলে? ক) প্রগত সমীভবন খ) পরাগত সমীভবন গ) মধ্যগত সমীভবন ঘ) অন্যান্য সমীভবন৭। সমীভবন কত প্রকার?ক) তিন প্রকার খ) চার প্রকার গ) পাঁচ প্রকার ঘ) ছয় প্রকার৮। চক্র>চক্ক কিসের উদাহরণ?ক) পরাগত সমীভবন খ) প্রগত সমীভবন গ) অন্যান্য সমীভবন ঘ) মধ্যগত সমীভবন৯। সত্য>সচ্চ কিসের উদাহরণ?ক) প্রগত সমীভবন খ) পরাগত সমীভবন গ) মধ্যগত সমীভবন ঘ) অন্যান্য সমীভবন ১০। নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ?ক) লাল>নাল খ) বাক্স>বাস্ক গ) ধোবা>ধোপা ঘ) ফাল্গুন>ফাগুন১১। শব্দে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহূত হলে তাকে কী বলে?ক) ব্যঞ্জনচ্যুতি খ) দ্বিত্ব ব্যঞ্জন গ) ব্যঞ্জন বিকৃতি ঘ) অন্তর্হতি১২। পাকা>পাক্কা কিসের উদাহরণ?ক) ব্যঞ্জনচ্যুতি খ) দ্বিত্ব ব্যঞ্জন গ) ব্যঞ্জন বিকৃতি ঘ) অন্তর্হতি১৩। পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটির লোপ হলে তাকে কী বলে?ক) ব্যঞ্জনচ্যুতি খ) দ্বিত্ব ব্যঞ্জন গ) ব্যঞ্জন বিকৃতি ঘ) অন্তর্হতি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনীর প্রশ্নের সঠিক উত্তর: ধ্বনি পরিবর্তন: ১। ক, ২। খ, ৩। ঘ, ৪। খ, ৫। খ, ৬। ঘ, ৭। ক, ৮। খ, ৯। ঘ, ১০। ক, ১১। গ, ১২। খ, ১৩। ক।