পুরুষ ও স্ত্রীবাচক শব্দপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘পুরুষ ও স্ত্রীবাচক শব্দ’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।২৬। ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?ক) মহিলা কুলি খ) কুলিনী গ) কামিন ঘ) কামিনী২৭। খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণটি কেমন হয়?ক) স্ত্রীবাচক হয় খ) পুরুষবাচক হয় গ) নিত্য পুরুষবাচক হয় ঘ) নিত্য স্ত্রীবাচক হয় ।২৮। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?ক) মেধাবিনী খ) মানবী গ) সারী ঘ) গরীয়সী২৯। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?ক) এয়ো খ) অরক্ষণীয়া গ) দাই ঘ) সৎমা।৩০। কোন প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দে নতুন নতুন প্রয়োগ দেখা যায়?ক) আনী প্রত্যয় খ) ঈনী প্রত্যয় গ) আইন-প্রত্যয় ঘ) ইনী প্রত্যয়৩১। কোন প্রত্যয়টি যুক্ত হলে স্ত্রীবাচক শব্দে কখনো কখনো অবজ্ঞার ভাব প্রকাশ পায়?ক) আনী খ) নী গ) ইনী ঘ) ঈ৩২। কোন ক্ষেত্রে আলাদা শব্দযোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে?ক) বিবি খ) মানবী গ) গীতিকা ঘ) কর্মী৩৩। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?ক) গায়ক খ) বিদ্বান গ) কোকিল ঘ) সতীন৩৪। কোন শব্দে ‘নী’ প্রত্যয় যুক্ত হয়নি?ক) কুলিনী খ) ধোপানী গ) কামিনী ঘ) ভাগনী৩৫। ‘নী’ স্ত্রী প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?ক) ননদিনী খ) ডাক্তারনী গ) চাকরানী ঘ) ঠাকুরানী৩৬। কোন পুরুষবাচক শব্দের একই অর্থে দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে?ক) গণক খ) দুলহীন গ) অভাগা ঘ) সেবক৩৭। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?ক) মজুরনী খ) ঠাকুরন গ) মলিনা ঘ) সৎমা৩৮। কোনটির আগে স্ত্রী বাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?ক) কবি খ) নেতা গ) দাতা ঘ) বাদশা৩৯। ‘গায়ক’-এর সঠিক স্ত্রী প্রত্যয় কোনটি?ক) ওক খ) অক গ) ইকা ঘ) য়িকা৪০। কোনগুলো পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?ক) ছাত্রী, নদী খ) চাচি, মামি গ) বোন, কন্যা ঘ) নবীনা, যুবতী৪১। কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে?ক) প্রিয়া খ) বিবি গ) ননদ ঘ) ঝি৪২। কোনটি পেশা অর্থে স্ত্রীবাচক শব্দ?ক) জেলেনী খ) শিক্ষিকা গ) বান্ধবী ঘ) বন্ধু-পত্নী৪৩। কোন শব্দটির শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দযোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়?ক) কৃতদার খ) জমিদার গ) ঠাকুর পো ঘ) মহৎ লোক৪৪। যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে কী হয়?ক) ত্রী খ) স্ত্রী গ) ত ঘ) তী৪৫। ‘পুস্তিকা’ শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়?ক) ক্ষুদ্রার্থে খ) বৃহদার্থে গ) লিঙ্গ অর্থে ঘ) বিশেষ অর্থে৪৬। কোন পুরুষবাচক শব্দটির তিনটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?ক) কৃতদার খ) জমিদার গ) ঠাকুর ঘ) মহৎ৪৭। কোন স্ত্রীবাচক শব্দটি কোন সম্প্রদায়ের স্ত্রীলোক বোঝায়?ক) শূদ্রানী খ) ডাক্তারনী গ) শুদ্রা ঘ) শিক্ষয়িত্রী৪৮। কোনটি স্ত্রীলিঙ্গ শব্দ?ক) মহাশয়া খ) হতভাগা গ) রচয়িতা ঘ) হরকরা৪৯। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?ক) ঘোষজা খ) কুহকিনী গ) ঘোষজায়া ঘ) মলিনা৫০। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? ক) সভ্য খ) নেতা গ) বাদশা ঘ) দাতা।পুরুষ ও স্ত্রীবাচক শব্দ: নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: ২৬। গ, ২৭। খ, ২৮। ঘ, ২৯। খ, ৩০। গ, ৩১। খ, ৩২। ক, ৩৩। ঘ, ৩৪। ঘ, ৩৫। খ, ৩৬। গ, ৩৭। ঘ, ৩৮। ক, ৩৯। গ, ৪০। খ, ৪১। গ, ৪২। খ, ৪৩। গ, ৪৪। ক, ৪৫। ক, ৪৬। গ, ৪৭। গ ৪৮। ক, ৪৯। গ, ৫০। ক।