দ্বিরুক্ত শব্দপ্রিয়শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘দ্বিরুক্ত শব্দ’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ১. ‘আমার জ্বর জ্বর লাগছে’—দ্বিরুক্তটি কোন পদের প্রয়োগের উদাহরণ?ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া২. ধনাত্মক দ্বিরুক্তি কোনটি?ক. চোখে চোখে খ. চুপচাপ গ. শন শন ঘ. পথঘাট৩. দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ প্রকার৪. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি?ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ. বারবার মেঘ ডেকে উঠে গ. দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় ঘ. মন কেমন কেমন করে৫. চিক চিক করে বালি কোথা নেই কাদা। —এখানে দ্বিরুক্ত শব্দের কোন পদরূপে ব্যবহূত হয়েছে?ক. বিশেষ্যের বিশেষণ খ. অব্যয়ের বিশেষণ গ. বিশেষণের বিশেষণ ঘ. ক্রিয়া বিশেষণ৬. অনুভূতিজাত ধনাত্মক দ্বিরুক্ত শব্দ কোনটি?ক. ঝিম ঝিম খ. টুপটাপ গ. মিউ মিউ ঘ. শাঁ শাঁ৭. কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ—এখানে ধনাত্মক দ্বিরুক্তটি কোন পদরূপে ব্যবহূত হয়েছে?ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ৮. পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি? ক. ছোট ছোট ডাল কেটে ফেল খ. ঝির ঝির বাতাস বইছে গ. ডেকে ডেকে হয়রান হয়েছি ঘ. ধীরে ধীরে যাও৯. দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, কিন্তু পদ দ্বিরুক্ত অবিকৃত থাকে। —এই নিয়মের উদাহরণ কোনটি?ক. ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে খ. ফোঁটা ফোঁটা পানি পড়ছে গ. হাতে হাতে ফল পেয়েছে ঘ. চোর হাতেনাতে ধরা পড়েছে১০. কোনটি পদাত্মক দ্বিরুক্তর উদাহরণ?ক. দিন দিন খ. রোজ রোজ গ. হাতে হাতে ঘ. সুনসান১১. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?ক. ছটফট খ. ফিটফাট গ. সরাসরি ঘ. খটাখট১২. আধিক্য অর্থে দ্বিরুক্ত হয়েছে কোনটি?ক. জ্বর জ্বর খ. শীত শীত গ. ধামাধামা ঘ. টকটক১৩. ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্ত ব্যবহূত হয়েছে? ক. ডেকে ডেকে হয়রান হয়েছি খ. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির গ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর ঘ. ফোড়াটা টনটন করছে।১৪. বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে বলা হয়—। ক. ধনাত্মক দ্বিরুক্ত খ. অনুকার দ্বিরুক্ত গ. পদাত্মক দ্বিরুক্ত ঘ. বাক্যের দ্বিরুক্ত১৫. কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?ক. জন্মমৃত্যু খ. বনজঙ্গল গ. হাহাহাতি ঘ. ডালভাত১৬. কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার?ক. ঠা ঠা খ. ট্যা ট্যা গ. হুহু ঘ. হিহি১৭. ‘তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।— এখানে বাড়ি বাড়ি কোন অর্থে প্রকাশ করেছে?ক. আগ্রহ খ. সামান্যতা গ. ভাবের গভীরতা ঘ. ধারাবাহিকতা১৮. নিচের কোনটি বিশেষ্য ও বিশেষণ পদের দিত্ব প্রয়োগে বহু বচন সাধিত হয়েছে?ক. হাঁড়ি হাঁড়ি সন্দেশ খ. বাগানে ফুল ফুটেছে গ. অঢেল টাকা-পয়সা ঘ. অজস্র লোক১৯. কোন দ্বিরুক্তটি অব্যয় বাচক? ক. উড়ু উড়ু খ. কেউ কেউ গ. নেই নেই ঘ. মিটির মিটির২০. কোন বাক্যের ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তরূপে ব্যবহার হয়েছে?ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ. শিশুটি ধীরে ধীরে যায় গ. ডেকে ডেকে হয়রান হয়েছি ঘ. চিকমিক করে বালি২১. কোন দ্বিরুক্ততে আধিক্য বোঝায়?ক. ছেলেটিকে চোখে চোখে রাখ খ. থেকে থেকে শিশুটি কাঁদছে গ. লোকটি হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে ঘ. কোনটিই নয়২২. দ্বিরুক্ত নির্ণয়ে কোনটি ভাবের গভীরতা বোঝাচ্ছে?ক. আবার আবার সেই কামান গর্জন করল খ. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির গ. কাদা কাদা মাঠ সামান্য ঘ. ছি ছি তুমি কী করেছ২৩. দ্বিরুক্ত গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে?ক. হাতেনাতে খ. ভয়ে ভয়ে গ. রীতি-নীতি ঘ. চাল-চলন২৪. জীবজন্তুর ধ্বনির অনুকার কোনটি?ক. কা কা খ. মড় মড় গ. পিটপিট ঘ. টক টক২৫. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোনটি?ক. কা কা খ. মড় মড় গ. পিটপিট ঘ. টক টক২৬. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’।— এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?ক. সামান্য খ. আধিক্য গ. অতিশয় ঘ. ধারাবাহিকতা২৭. কোন দ্বিরুক্তটি অন্তঃস্বরের পরিবর্তন করে গঠিত হয়েছে?ক. মারামারি খ. মিটমাট গ. ডর-ভয় ঘ. জারিজুরি২৮. ‘রাশি রাশি ধান’ এখানে ‘রাশি রাশি’ কী অর্থ প্রকাশ করছে?ক. আধিক্য খ. পৌনঃপুনিকতা গ. সামান্য ঘ. আগ্রহ২৯. কোনটি বৃষ্টির ধ্বনিজ্ঞাপক শব্দ?ক. টুপটুপ খ. শন শন গ. সড়সড় ঘ. চুকচুক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী বৃহস্পতিবারনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: দ্বিরুক্ত শব্দ.: ১। খ ২। গ ৩। খ ৪। গ ৫। ঘ ৬। ক ৭। গ ৮। গ ৯। ঘ ১০। গ ১১। ক ১২। গ ১৩। গ ১৪। গ ১৫। ঘ ১৬। ক ১৭। ঘ ১৮। ক ১৯। ঘ ২০। গ ২১। গ ২২। ঘ ২৩। ঘ ২৪। ক ২৫। গ ২৬। ক ২৭। ক ২৮। ক ২৯। ক।