৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়া ও ক্রিয়ার ভাবপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য উপস্থাপন করছি বাংলা ব্যাকরণের ক্রিয়াপদ ও ক্রিয়ার ভাব। মনোযোগসহ এ অংশটি পড়ে অনুশীলন করো। প্রশ্ন: দ্বিকর্মক ক্রিয়া ও সমধাতুজ কর্ম কী? উদাহরণ দাও। উত্তর: দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়া পদের দুটো কর্মপদ থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে মুখ্যকর্ম বলে এবং ব্যক্তিবাচক কর্মপদটিকে গৌণকর্ম বলে। যেমন—বাবা আমাকে একটি কলম দিয়েছেন। এই বাক্যটি একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। এখানে ‘কলম’ বস্তুবাচক তাই এটি মুখ্যকর্ম এবং ‘আমাকে’ ব্যক্তিবাচক তাই এটি গৌণকর্ম। সমধাতুজ কর্ম: বাক্যের ক্রিয়া ও কর্মপদ যদি একই ধাতু থেকে গঠিত হয়, তা হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বলে। যেমন—বেশ এক ঘুম ঘুমিয়েছি। এই বাক্যে ‘ঘুম্’ ধাতু থেকে ক্রিয়াপদ ‘ঘুমিয়েছি’ এবং কর্মপদ ‘ঘুম’ উভয় গঠিত হয়েছে। তাই ‘ঘুম’ পদটি সমধাতুজ কর্ম। প্রশ্ন: ক্রিয়ার ভাব বলতে কী বোঝো? ক্রিয়ার ভাব কত প্রকার ও কী কী? উত্তর: ক্রিয়ার ভাব: ক্রিয়ার যে অবস্থার দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে ক্রিয়ার ভাব বলে। যেমন—সূর্য অস্ত যাচ্ছে। এখন বাড়ি যাও। তোমার কল্যাণ হোক প্রভৃতি।ক্রিয়ার ভাবকে চার ভাগে ভাগ করা হয়। নিচে একটি ছকের সাহায্যে ক্রিয়ার ভাবের শ্রেণী বিভাগ দেখানো হলো। ক্রিয়ার ভাবনির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সাপেক্ষ আকাঙ্ক্ষা প্রকাশকনির্দেশক ভাব: সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করা বোঝালে তাকে নির্দেশক ভাব বলে। যেমন—আমরা বই পড়ি, (সাধারণ নির্দেশক) তুমি কোথায় থাকো? (প্রশ্ন জিজ্ঞাসায়)অনুজ্ঞা ভাব: ক্রিয়ার যে অবস্থার দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি বোঝালে তাকে অনুজ্ঞা ভাব বলে। যেমন— চুপ কর (আদেশ অর্থে) মিথ্যা বলবে না (নিষেধার্থে) মন দিয়ে পড়াশোনা করো (উপদেশ অর্থে) ইত্যাদি সাপেক্ষ ভাব: একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে, নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাব বলে। যেমন—যদি তুমি পড়ো, তা হলে পাস করবে। তুমি না আসলে আমি যাব না ইত্যাদি।আকাঙ্ক্ষা প্রকাশক ভাব: যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব বলে। যেমন—বৃষ্টি আসে আসুক। তার মঙ্গল হোক ইত্যাদি। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল