৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা প্রিয় শিক্ষার্থী, আজ ভাষার (নৈর্ব্যক্তিক) কিছু অংশের আলোচনা করা হলো। আগামীকাল এর বাকি অংশ নিয়ে আলোচনা করবো। ১. বাংলা ভাষাও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? ক. মহাভারত খ. রামায়ণ গ. চর্যাপদ ঘ. বৈষ্ণব পদাবলি ২. কোনটি পারিভাষিক শব্দ? ক. কাগজ খ. বিশ্ববিদ্যালয় গ. কলেজ ঘ. অক্সিজেন ৩. ‘রিকশা’ কোন ভাষায় শব্দ? ক. পর্তুগিজ খ. জাপানি গ. গুজরাটি ঘ. ফরাসি ৪. অশ্ব শব্দটি কোন শব্দ?ক. পারিভাষিক শব্দ খ. যৌগিক শব্দ গ. তৎসম শব্দ ঘ. তদ্ভব শব্দ ৫. বাংলা ভাষার রীতি কয়টি? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি ৬. ভাষাভাষীদের দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম৭. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? ক. পালি খ. উড়িয়া গ. হিন্দি ঘ. বঙ্গ কামরূপী ৮. কোনটি দেশি শব্দ? ক. হরতাল খ. চাহিদা গ. চাকর ঘ. কুলা৯. পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে না?ক. ত্রিপুরা খ. বিহার গ. উড়িষ্যা ঘ. তামিল নাড়ু ১০. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণীর? ক. তৎসম খ. দেশি গ. বিদেশি ঘ. মিশ্র১১. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? ক. প্রাচীন যুগ খ. মধ্য যুগ গ. অন্ধকার যুগ ঘ. আধুনিক যুগ ১২. আঞ্চলিক ভাষার অপর নাম কী? ক. কথ্যভাষা খ. উপভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা ১৩. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? ক. গুরুগম্ভীর খ. দুর্বোধ্য গ. অবোধ্য ঘ. গুরুচণ্ডালী ১৪. ‘চৌহদ্দি’ শব্দটি কোন ধরনের? ক. তৎসম খ. তদ্ভব গ. অর্ধ-তৎসম ঘ. মিশ্র ১৫. তামিল ভাষার শব্দ কোনটি ক. পেট খ. কুলা গ. চুলা ঘ. কুড়ি ১৬. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ? ক. কিতাব খ. পেনসিল গ. হাকিম ঘ. আনারস ১৭. বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অনুপযোগী? ক. উপজাতির ভাষা খ. মিশ্রভাষা গ. চলিত ভাষা ঘ. সাধু ভাষা ১৮. ‘হাত’ শব্দটি কোন শ্রেণীর? ক. দেশি খ. তৎসম গ. তদ্ভব ঘ. বিদেশি ১৯. কোনটি পর্তুগিজ শব্দ? ক. বালতি খ. দারোগা গ. চাহিদা ঘ. নালিশ ২০. সাধু ভাষা কোথায় অনুপযোগী? ক. কবিতার পঙিক্ততে খ. গানের কলিতে গ. গল্পের বর্ণনায় ঘ. নাটকের সংলাপে ২১. কোনটি মিশ্র শব্দ নয়? ক. পকেটমার খ. হাসপাতাল গ. খ্রিষ্টাব্দ ঘ. হেডমাস্টার ২২. ‘পোশাক’ কোন ভাষা থেকে আগত শব্দ? ক. ফারসি খ. বাংলা গ. সংস্কৃত ঘ. উর্দু ২৩. কোনটি মিশ্র শব্দের উদাহরণ? ক. চাকর-বাকর খ. হারাম-হালাল গ. নামাজ-রোজা ঘ. হাট-বাজার ২৪. বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে? ক. সাড়ে তিন হাজারের ওপর খ. দুই হাজারের ওপর গ. আড়াই হাজারের ওপর ঘ. চার হাজারের ওপর ২৫. ভাষার মূল উপকরণ কী? ক. ধ্বনি খ. বাক্য গ. শব্দ ঘ. বর্ণ ২৬. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? ক. আলমারি, গুদাম খ. চাহিদা, শিখ গ. চা, চিনি ঘ. কুপন, ডিপো ২৭. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? ক. কথ্যভাষা খ. লেখ্যভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা ২৮. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? ক. আভিজাত্যপূর্ণ খ. পদবিন্যাস সুনির্দিষ্ট গ. কৃত্রিমতা বর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয় ২৯. সংস্কৃত শব্দের কিঞ্চিত্ পরিবর্তিত রূপে ব্যবহূত শব্দ কোনগুলো? ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ গ. অর্ধ-তৎসম শব্দ ঘ. দেশি শব্দ ৩০. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ? ক. কুচ্ছিত খ. ভবন গ. মনুষ্য ঘ. বৈষ্ণব ৩১. কথোপকথন, বক্তৃতা ও নাটকের জন্য বেশি উপযোগী— ক. সাধুভাষা খ. আঞ্চলিক ভাষা গ. চলিত ভাষা ঘ. কথ্যভাষা ৩২. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে? ক. অপিনিহিতি খ. পারিভাষিক শব্দ গ. রূঢ়ি শব্দ ঘ. তৎসম শব্দ ৩৩. মানুষের কণ্ঠনিঃসৃত বাক-সংকেতের সংগঠনকে কী বলে? ক. ধ্বনি খ. অক্ষর গ. ভাষা ঘ. শব্দ ৩৪. মানুষ নিচের কোনটির সাহায্যে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? ক. অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে খ. কণ্ঠধ্বনির সাহায্যে গ. চিত্রাঙ্কনের সাহায্যে ঘ. ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল