শব্দের শ্রেণীবিভাগপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের শব্দের শ্রেণীবিভাগ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী হয়ে থাকে, তারা কোন শব্দ?ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ২. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?ক) তিন ভাগে খ) সাত ভাগে গ) ছয় ভাগে ঘ) পাঁচ ভাগে৩. যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে কী বলে?ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) সাধিত শব্দ৪. ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ?ক) রূঢ়ি শব্দ খ) যৌগিক শব্দ গ) দেশি শব্দ ঘ) যোগরূঢ় শব্দ৫. বাংলা ভাষার শব্দসমূহকে উৎপত্তি অনুসারে কয় ভাগে ভাগ করা যায়?ক) চার ভাগে খ) তিন ভাগে গ) পাঁচ ভাগে ঘ) ছয় ভাগে৬. ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?ক) পুত্রের রাজা খ) রাজা যে পুত্র গ) রাজার পুত্র ঘ) জাতিবিশেষ৭. ‘দৌহিত্র’ শব্দটি কোন জাতীয় শব্দ?ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ৮. যোগরূঢ় শব্দ কোনটি?ক) পাঞ্জাবি খ) মধুর গ) বাঁশি ঘ) পঙ্কজ৯. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ গ) রূঢ় শব্দ ঘ) সাধিত শব্দ১০. নিচের কোনটি রূঢ় শব্দ?ক) পঙ্কজ খ) প্রবীণ গ) গায়ক ঘ) গোলাপ১১. ‘গবেষণা’ একটি—ক) যৌগিক শব্দ খ) রূঢ়ি শব্দ গ) যোগরূঢ় শব্দ ঘ) নবসৃষ্ট শব্দ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল