উক্তি পরিবর্তনপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে, প্রধান খণ্ডবাক্যের কী অনুসারে পরিবর্তন করতে হয়?ক) কাল খ) পুরুষ গ) ভাব ঘ) পদ ২. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির কাল পরিবর্তিত হয় না?ক) প্রশ্ন জিজ্ঞাসায় খ) চিরন্তন সত্য উদ্ধৃতিতে গ) অনুজ্ঞাসূচক উদ্ধৃতিতে ঘ) আবেগসূচক উদ্ধৃতিতে৩. তিনি বললেন যে বইটা তাঁর দরকার—বাক্যটি কিসের উদাহরণ?ক) পরোক্ষ উক্তির খ) প্রত্যক্ষ উক্তির গ) কর্তৃবাচ্যের ঘ) কর্মবাচ্যের ৪. প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে পরিণত করতে হলে কী অনুযায়ী করতে হয়?ক) কাল অনুযায়ী খ) ক্রিয়া অনুযায়ী গ) বাক্য অনুযায়ী ঘ) অর্থ অনুযায়ী৫. প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না?ক) কালের খ) ভাবের গ) উক্তির ঘ) পুরুষের৬. শিক্ষক বললেন, ‘চুপ করো’—এর পরোক্ষ উক্তি কোনটি?ক) শিক্ষক চুপ করতে বললেন খ) শিক্ষক বললেন যে, চুপ করো গ) শিক্ষক চুপ করার আদেশ দিলেন ঘ) শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন ৭. বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন হতে পারে? ক) ক্রিয়া পদের খ) বিশেষ্য পদের গ) বিশেষণ পদের ঘ) অব্যয় পদের৮. খোকা বলল, ‘আমার বাবা বাড়ি নেই।’ এর পরোক্ষ উক্তি হবে—ক) খোকা বলল যে, তার বাবা বাড়ি নেই খ) খোকা বলল তার বাবা বাড়ি নেই গ) খোকা বলল বাবা বাড়ি নেই ঘ) খোকা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না।৯. তিনি বললেন, ‘দয়া করে ভেতরে আসুন।’ বাক্যটি কিসের উদাহরণ? ক) কর্মবাচ্যের খ) পরোক্ষ উক্তির গ) প্রত্যক্ষ উক্তির ঘ) কর্তৃবাচ্যের ১০. প্রত্যক্ষ উক্তিতে ‘গতকল্য’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হবে?ক) পূর্বদিন খ) সেদিন গ) আগের দিন ঘ) গত দিন। বাংলা ২য় পত্র: উক্তি পরিবর্তনের সঠিক উত্তর: ১. গ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. গ, ১০. ক।