৯ম ও ১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বে প্রকাশিত স্বরসন্ধির নিয়মগুলো আশা করি বেশ ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছ। আজ ব্যঞ্জনসন্ধি নিয়ে আলোচনা করব। প্রশ্ন: ব্যঞ্জনসন্ধি কাকে বলে? ব্যঞ্জনসন্ধির নিয়মগুলো কী?উত্তর: ব্যঞ্জনসন্ধি: স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর স্বরে এবং ব্যঞ্জনে আর ব্যঞ্জনে মিলে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন: বার + এক = বারেক, কাঁচা + কলা = কাঁচকলা, ঘোড়া + গাড়ি = ঘোড়াগাড়ি ইত্যাদি। নিচে ব্যঞ্জনসন্ধির নিয়মগুলো উল্লেখ করা হলো।নিয়ম-১: ক, চ, ট, ত, প—এরপর স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্ জ্ ড্ দ্ ব্ হয়। অর্থাৎ বর্গের প্রথম বর্ণের স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। যেমন: ক্ + অ = গ, দিক্ + অন্ত = দিগন্ত, বাক্ + ঈশ = বাগীশ, চ্ + অ = জ, নিচ্ + অন্ত = নিজন্ত,ট্ + অ = ড়, ষট্ + আনল = ষড়ানন, ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র,ত্ + অ = দ, তৎ + অবধি = তদবধি, জগৎ + বন্ধু = জগবন্ধু,প্ + অ = ব, সুপ + অন্ত = সুবন্ত ইত্যাদি।নিয়ম-২: স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে ওই ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব হয় (চ্ছ) হয়। যেমন: প্রতি + ছবি = প্রতিচ্ছবি, কথা + ছলে = কথাচ্ছলে, এক + ছত্র = একচ্ছত্র, মুখ + ছবি = মুখচ্ছবি, বি + ছেদ = বিচ্ছেদ, বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া।নিয়ম-৩: ত্ ও দ্-এর পরে চ্ ও ছ্ থাকলে ত্ ও দ্ স্থানে চ্ হয়। যেমন: ত + চ = চ্চ, সৎ + চিন্তা = সচ্চিন্তা, উৎ + চারণ = উচ্চারণ, ত + ছ = চ্ছ, উৎ + ছেদ = উচ্ছেদ, তৎ + ছবি = তচ্ছবি, দ্ + চ = চ্চ, বিপদ + চয় = বিপচ্চয়, বিপদ + ছায়া = বিপচ্ছায়া।নিয়ম-৪: ত্ ও দ্-এর পর জ্ ও ঝ্, থাকলে ত্ ও দ্ স্থানে জ্ হয়।যেমন: ত্ + জ্ = জ্জ, তৎ + জন = তজ্জন, সৎ + জন = সজ্জন, দ্ + জ = জ্জ, বিপদ + জাল = বিপজ্জাল ইত্যাদি।নিয়ম-৫: ত্ ও দ্-এর পর ‘হ’ থাকলে ত্ ও দ্-এর স্থলে দ্ এবং ‘হ’-এর স্থলে ধ্ হয়। যেমন:ত + হ = দ্ + ধ = দ্ধ, উৎ + হার = উদ্ধার,পদ্ + হতি = পদ্ধতি, উৎ + হত = উদ্ধত।নিয়ম-৬: ম্-এর পর যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ‘ম’ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন: ম + ক = ঙ + ক, শম্ + কা = শঙ্কা,ম + চ = ঞ + চ = সম্ + চয় = সঞ্চয়,ম + ত = ন + ত = সম + তাপ = সন্তাপ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল