সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ আজ সন্ধির বাকি অংশ, অর্থাৎ ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি নিয়ে আলোচনা করব। প্রশ্ন: ব্যঞ্জনসন্ধি কাকে বলে? ব্যঞ্জনসন্ধির নিয়মগুলো কী?নিয়ম-৭: ‘ষ’-এর পর ত্ বা য্ থাকলে ত্ ও য্ স্থানে ট ও ঠ হয়।যেমন: কৃষ্ + তি = কৃষ্টি, বৃষ + তি = বৃষ্টি, ষষ্ + থ = ষষ্ঠ।নিয়ম-৮: কতকগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন: আ + চর্য = আশ্চর্য, বন + পতি = বনস্পতি, পর + পর = পরস্পর, বৃহৎ + পতি = বৃহস্পতি, ষট + দশ = ষোড়শ, তৎ + কর = তস্কর।# নিচে কতকগুলো উল্লেখযোগ্য ব্যঞ্জনসন্ধির উদাহরণ দেওয়া হলো।বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর।কৃৎ + অন্ত = কৃদন্ত।সৎ + উপায় = সদুপায়।বি + ছিন্ন = বিচ্ছিন্ন।শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র।তৎ + ছবি = তচ্ছবি।যাবৎ + জীবন = যাবজ্জীবন।জগৎ + জীবন = জগজ্জীবন।চলৎ + শক্তি = চলচ্ছক্তি।তৎ + হিত = তদ্ধিত।উৎ + হূত = উদ্ধৃত।উৎ + হূত = উদ্ধৃত।উৎ + লেখ = উল্লেখ।উৎ + লিখিত = উল্লিখিত।বাক্ + দান = বাগদান।উৎ + দান = বাগদান।উৎ + যোগ = উদ্যোগ।তৎ + রূপ = তদ্রূপ।বাক্ + জাল = বাগজাল।দিক্ + নির্ণয় = দিগনির্ণয়।তৎ + মধ্যে = তন্মধ্যে।সম্ + ধান = সন্ধান।সম্ + ন্যাস = সন্ন্যাস।কিস্ + ভূত = কিম্ভূত।সম্ + দর্শন = সন্দর্শন।সম্ + গত = সংগত।অহম + কার = অহংকার।সম্ + খ্যা = সংখ্যা।সম্ + গীত = সংগীত।সম্ + গঠন = সংগঠন।বারম্ + বার = বারংবার।সম্ + রাট = সম্রাট।সম্ + যোগ = সংযোগ।রাজ + নী = রাজ্ঞী।ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা।পরি + কার = পরিষ্কার।উৎ + স্থান = উত্থান।তদ্ + সম = তৎসম।মিশি + কাল = মিশকাল।শাম্ + ত = শান্ত।দিব্ + লোক = দ্যুলোক।গদ + য = গদ্য।গণ + ম = গণ্য।গো + এষণা = গবেষণা।চন্দ + র = চন্দ্র।তনু + = তন্বী।বিসর্গ সন্ধি: বিসর্গের সঙ্গে স্বরধ্বনির ও ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়, তাকে বিসর্গসন্ধি বলে। যেমন: নমঃ + কার = নমস্কার, নিঃ + আকার = নিরাকার, দুঃ + যোগ = দুর্যোগ ইত্যাদি।বিসর্গসন্ধি দুই প্রকার। যথা: র-জাত বিসর্গ ও স-জাত বিসর্গসন্ধি।১. র-জাত বিসর্গসন্ধি: ‘র’ স্থানে যে বিসর্গ হয়, তাকে র-জাত বিসর্গসন্ধি বলে। যেমন: পুনঃ + আয় = পুনরায়, অহঃ + অহ = অহরহ, পুনঃ + জন্ম = পুনর্জন্ম ইত্যাদি।২. স-জাত বিসর্গসন্ধি: ‘স’ স্থানে যে বিসর্গ হয়, তাকে স-জাত বিসর্গসন্ধি বলে। যেমন: পুরঃ + কার = পুরস্কার, নিঃ + স্পন্দ = নিস্পন্দ ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল